১৮/০২/২০২৬, ৩:১২ পূর্বাহ্ণ
21 C
Dhaka
১৮/০২/২০২৬, ৩:১২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

পিরোজপুরে থেমে থেমে বৃষ্টি, জনজীবনে দুর্ভোগ

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমী নিম্নচাপের প্রভাবে গত কয়েকদিন ধরে পিরোজপুর জেলাজুড়ে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কখনও হালকা, কখনও আবার ভারী বর্ষণে শহরের বিভিন্ন এলাকা ও গ্রামের নিম্নাঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে। এতে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে এবং জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।

পিরোজপুর শহরের টাউন ক্লাব রোড, সোনালী ব্যাংক রোড, সি আই পাড়া, বলাকা ক্লাব রোড, শিক্ষা অফিস রোড সহ বেশ কিছু এলাকার রাস্তাঘাট বৃষ্টির পানিতে জন দুর্বলকে পরিণত হয়েছে। রাস্তাঘাটের এমন বেহাল অবস্থায় সাধারণ মানুষ পরেছে চরম ভোগান্তিতে।

বেশ কয়েক বছর ধরেই পিরোজপুর পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা এবং রাস্তাঘাটের বেহাল দশা। অল্প বৃষ্টিতেই ড্রেনগুলো ভরে ওঠে রাস্তাঘাট প্লাবিত হয়। পৌরসভা কর্তৃপক্ষ বেশ কয়েকবার সংস্কারের আশ্বাস দিলেও মাসের পর মাস কেটে গেলেও নাই দৃশ্যমান কোন পরিবর্তন। দিনে দিনে এই শহরের মানুষের ভোগান্তি যেন বেড়েই যাচ্ছে।

বৈরী আবহাওয়ার কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষজন। রিকশা-ভ্যান চালক, দিনমজুর, ক্ষুদ্র ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে। বৃষ্টির কারণে কাজে বের হতে পারছেন না। ফলে তাদের আয় রোজগার বন্ধ হয়ে গেছে।

এছাড়াও জেলার মঠবাড়িয়া, ভান্ডারিয়া, ইন্দুরকানি ও কাউখালী উপজেলার নিম্নাঞ্চলে জোয়ারের পানি ও বৃষ্টির কারণে পানিবৃদ্ধি পাওয়ায় মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

পিরোজপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী ধ্রুব লাল দত্ত বণিক বলেন, পিরোজপুর পৌরসভা একটি প্রাচীন পৌরসভা। এই পৌরসভায় ৩৩০ কিলোমিটারের উর্ধ্বে রাস্তাঘাট রয়েছে। ৩৩০ কিলোমিটার রাস্তা রিপেয়ারিং মেইনটেনেন্স করতে যে পরিমাণ বরাদ্দ লাগে তা পৌরসভা পায় না। পৌরসভার নিজস্ব অর্থায়নে যতটুকু সম্ভব করার চেষ্টা করা হয়। পৌরসভার বেশ কিছু রাস্তাঘাট খারাপ অবস্থায় রয়েছে। বরাদ্দ পেলে অতিসত্বর ব্যবস্থা নেয়া হবে।

বিজ্ঞাপন

পড়ুন : পিরোজপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন