পিরোজপুরের নাজিরপুর উপজেলায় ৪৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো: লিমন হাওলাদার জিহাদ (২১) ও মো. রুবেল মিয়া (৩২) দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে নাজিরপুরের শ্রীরামকাটি বন্দরের স্থানীয় জনতা।
সোমবার (১৬ জুন) রাতে শ্রীরামকাঠি বন্দরের ফেরিঘাট এলাকায় বহিরাগত দুই ব্যক্তির চলাফেরা সন্দেহজনক মনে হলে শ্রীরামকাঠী বন্দরের ব্যাবসায়ী মাসুম ও আরিফ এর নেতৃত্বে তাদেরকে ধরে ফেলেন ও তাদের সাথে থাকা ৪৮০ পিস ইয়াবার ট্যাবলেট পাওয়া যায়। পরে নাজিরপুর থানা পুলিশকে খবর দিলে নাজিরপুর থানার এস আই মোঃ সরোয়ার হোসেনের নেতৃত্বে সেখানে উপস্থিত হয়ে ইয়াবা ট্যাবলেটসহ তাদের আটক করে।
আটক মাদক ব্যবসায়ী লিমন হাওলাদার জিহাদ পিরোজপুর সদর উপজেলার শিকারপুর গ্রামের মোঃ টিপু হাওলাদারের ছেলে এবং রুবেল মিয়া নেছারাবাদ উপজেলার সোহাগদল গ্রামের মোঃ চান মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহমুদ আল ফরিদ ভুঁইয়া।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীরামকাঠী বন্দরের স্থানীয় জনতা প্রথমে সন্দেহজনক দুই ব্যক্তিকে ধরে ফেলে এবং তাদের কাছে মাদক আছে এরুপ সংবাদ দিলে, এস আই সরোয়ারের ও এস আই রহমতের নেতৃত্বে অভিযান টিম সেখানে উপস্থিত হয়ে আটক দু ব্যক্তির নিকট থেকে ৪৮০ পিস মাদক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে আসামীদের গ্রেফতার করে নাজিরপুর থানায় নিয়ে আসে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নাজিরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
নাজিরপুর উপজেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
পড়ুন: পিরোজপুরে জামায়াত নেতার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
এস


