১৮/০২/২০২৬, ৪:৫৭ পূর্বাহ্ণ
21 C
Dhaka
১৮/০২/২০২৬, ৪:৫৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

পিরোজপুরে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পিরোজপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ২ হাজার ৩৭৪ পিস কথিত নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ শাহিন হাওলাদার (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে পিরোজপুর পৌরসভার হোরের হাওলা এলাকা থেকে তাকে ইয়াবা সহ প্রেফতার করে পুলিশ। মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের তার হলরুমে এক প্রেসব্রিফিং এ তথ্য দেন।

এ সময় পুলিশ সুপার জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ধারা বাহিকতায় তার সার্বিক নির্দেশনায় পিরোজপুর পুলিশের গোযেন্দা শাখার এস আই (নিরস্ত্র) রবিন রহমানের নেতৃত্বে একদল পুলিশ পিরোজপুর পৌরসভার হোরের হাওলার তাহফিজুল কোরআন মাদ্রাসার সামনে থেকে ইয়াবা ট্যাবলেটসহ শাহিন হাওলাদার (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

শাহিন হাওলাদার জেলার ভান্ডারিয়া উপজেলার শিয়ালকাঠী গ্রামের আবজাল হোসেন হাওলাদারের ছেলে। এ সময় তার কাছ থেকে ২ হাজার ৩৭৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার বাজার মুল্য অনুমান ৯লক্ষ ৪৯হাজার ৬শত টাকা। এ সময় তিনি বলেন, পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে মা্দক ব্যবসায়ীরা তৎপর। তবে পুলিশও মাদক নির্মুলে ব্যাপক তৎপর আছে।

বিজ্ঞাপন

পড়ুন : পিরোজপুরে মেধার ভিত্তিতে চাকরি পেলেন ১৫ পুলিশ কনস্টেবল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন