১৮/০২/২০২৬, ২০:৩৬ অপরাহ্ণ
28 C
Dhaka
১৮/০২/২০২৬, ২০:৩৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পিরোজপুরে বৌভাত শেষে ফেরার পথে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ১

পিরোজপুরে বৌভাত শেষে ফেরার পথে বাস ও ইজিবাইকের মধ্যে সংঘর্ষে ১ জন নিহত ও ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার পিরোজপুর নাজিরপুর সড়কের পিরোজপুর সদর উপজেলার ব্রাহ্মণকাঠী এলাকায় এ দূর্ঘটনা ঘটে। আব্দুল হান্নান হাওলাদার (৫৫) নামে এক বাসা যাত্রী নিহত ও ৩০ জন আহত হয়েছে। পিরোজপুর সদর থানার ওসি মো. রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

‎নিহত আব্দুল হান্নান হাওলাদার পিরোজপুর সদর উপজেলার মূলগ্রাম এলাকার আব্দুল কাদের হাওলাদারের ছেলে।

‎প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,শুক্রবার পিরোজপুর শহরের একটি কমিউনিটি সেন্টারে বৌভাত অনুষ্ঠান শেষ মেয়ে পক্ষের স্বজনরা দূর্গাপুর ইউনিয়নের চুঙ্গাপাশায় তাদের বাড়িতে ফিরছিলেন।

এ সময় সদর উপজেলার ব্রাহ্মণকাটি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সাথে বাসটির সংঘর্ষে বাসটি রাস্তার উপর উল্টে যায় এবং ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে আসে।

‎পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) নিজাম উদ্দিন বলেন, একজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। এ ঘটনায় আমরা ২৪ জনকে চিকিৎসা দিয়েছি। ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৪ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

‎পিরোজপুর সদর থানার ওসি মো. রবিউল ইসলাম বলেন, সদর উপজেলার ব্রাহ্মণকাঠি এলাকায় একটি বিয়ের গাড়ি ও ব্যাটারি চালিত ইজিবাইকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত একজনের মারা যাওয়ার খবর পাওয়া গেছে। কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ করছে।

বিজ্ঞাপন

পড়ুন : পিরোজপুরে উদ্ধার হওয়া ২৬ মোবাইল, টাকা মালিকদেরকে হস্তান্তর

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন