১৯/০২/২০২৬, ৪:৪৯ পূর্বাহ্ণ
20 C
Dhaka
১৯/০২/২০২৬, ৪:৪৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

পিরোজপুরে ভিন্নমাত্রা লেখক ফোরামের জেলা কমিটি ঘোষণা

পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ভিন্নমাত্রা লেখক ফোরামের পিরোজপুর জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে শহরের পুনাক হোটেল নায়োরীতে এ উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভিন্নমাত্রা লেখক ফোরামের চেয়ারম্যান কবি মুহাম্মদ মাসুম বিল্লাহ। প্রধান অতিথি ছিলেন আশির দশকের কবি ও বিশিষ্ট সাহিত্য সংগঠক কবি মুস্তফা হাবীব। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি ও ব্যবসায়ী মোহাম্মদ ওমর ফারুক।

‎অনুষ্ঠানের উদ্বোধন করেন ভিন্নমাত্রা লেখক ফোরামের মহাসচিব, বিশিষ্ট লেখক ও গবেষক ইঞ্জিনিয়ার মাইন উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জজ কোর্টের এডিশনাল পিপি এডভোকেট মনিরুল ইসলাম খান মনির, দৈনিক বাংলাদেশ বাণী সম্পাদক ও বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কবি আযাদ আলাউদ্দিন, পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ ও ডা. এস কে দাস প্রমুখ।

‎আলোচনা পর্ব শেষে ঘোষণা করা হয় ভিন্নমাত্রা লেখক ফোরামের পিরোজপুর জেলা কমিটি (২০২৫)। নবগঠিত ২১ সদস্যবিশিষ্ট কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ফরিদা ইয়াসমিন নার্গিস এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ শামসুদ্দোহা। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সালেহা পারভীন হীরা।

‎অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট সাহিত্যিক ও কবি মোহাম্মদ শামসুদ্দোহা।

বিজ্ঞাপন

‎পড়ুন : বর্ণাঢ্য আয়োজনে পিরোজপুরে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ এর উদ্বোধন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন