১৮/০২/২০২৬, ৫:১৩ পূর্বাহ্ণ
21 C
Dhaka
১৮/০২/২০২৬, ৫:১৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

পিরোজপুরে শ্যামা পূজা উপলক্ষ্যে শুভেচ্ছা উপহার বিতরণ করেছেন জিয়াউর রহমান

পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার দীর্ঘা ইউনিয়নে শ্যামা পূজা উপলক্ষে স্থানীয় বিভিন্ন মন্দিরে শুভেচ্ছা উপহার বিতরণ করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক, সাংবাদিক নেতা ও পিরোজপুর-১ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জনাব হাফিজ আল আসাদ সাঈদ খান।

সোমবার (২০ অক্টোবর২০২৫) সন্ধ্যায় তিনি দীর্ঘা ইউনিয়নের একাধিক পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং পূজার আয়োজকদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন। এ সময় তিনি পূজারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপনের আহ্বান জানান।

জনাব সাঈদ খান বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার। শ্যামা পূজা আমাদের সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের উৎসব। এই ঐতিহ্য ধরে রাখাই আমাদের দায়িত্ব।”

পূজা উদ্যাপন কমিটির সদস্যরা জানান, তাঁর এই উদ্যোগ স্থানীয় পূজারীদের আনন্দ আরও বাড়িয়ে দিয়েছে। তাঁরা বলেন, সাঈদ খান সব সময় এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকেন—যা তাঁকে তরুণ সমাজ ও সাধারণ মানুষের মধ্যে একজন জনপ্রিয় ও মানবিক নেতায় পরিণত করেছে।

এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জিয়ানগর উপজেলা বাজার কেন্দ্রীয় হরিসভা মন্দির ও উপজেলা সদর সার্বজনীন শ্রী শ্রী কালী ও শীতলা মন্দিরে শ্যামা পূজা উপলক্ষে বিভিন্ন মন্দিরে সাংবাদিক নেতা হাফিজ আল আসাদ সাঈদ খানের শুভেচ্ছা উপহার

জিয়ানগর উপজেলার বাজার কেন্দ্রীয় হরিসভা মন্দির ও উপজেলা সদর সার্বজনীন শ্রী শ্রী কালী ও শীতলা মন্দিরসহ বিভিন্ন মন্দিরে শ্যামা পূজা উপলক্ষে শুভেচ্ছা উপহার বিতরণ করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক, সাংবাদিক নেতা ও পিরোজপুর-১ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জনাব হাফিজ আল আসাদ সাঈদ খান।

বিজ্ঞাপন

পড়ুন : পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন