১৮/০২/২০২৬, ১৩:১১ অপরাহ্ণ
29 C
Dhaka
১৮/০২/২০২৬, ১৩:১১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

‎পিরোজপুরে সন্ত্রাস ও দালালমুক্ত বিএনপি কমিটির দাবিতে বিক্ষোভ

‎সন্ত্রাস, চাঁদাবাজি ও দালালমুক্ত সংগঠন গঠন এবং দলের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবিতে পিরোজপুরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিলে জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

‎বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, যুবদল, তাঁতীদল, মৎস্যজীবীদল, শ্রমিকদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মিছিলটি শহরের নতুন পৌর ভবনের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বড় মসজিদের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

‎বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন জেলা তাঁতীদলের সভাপতি আলী শেখ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আসিব জামাল, পৌর শ্রমিক দলের সভাপতি রাজ্জাক ফকির, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক-২ আলিফ আহমেদ রাজিব, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নওশাদ শেখ, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক লিটন শেখ এবং পৌর কৃষকদলের ক্রীড়া সম্পাদক তরিকুল ইসলাম তারেক।

‎এ সময় বক্তারা বলেন, বিএনপিকে ত্যাগী নেতাকর্মীদের হাতেই নেতৃত্ব দিতে হবে। সন্ত্রাসী, দালাল ও চাঁদাবাজদের স্থান দিলে দল দুর্বল হয়ে পড়বে। তাই দুঃসময়ে যারা রাজপথে ছিলেন তাদের সম্মান জানিয়ে নেতৃত্বে অন্তর্ভুক্ত করার দাবি জানান নেতারা।

বিজ্ঞাপন

‎পড়ুন : পিরোজপুরে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পৌর বিএনপির

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন