পিরোজপুরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এন্ট্রিপদ ৯ম গ্রেট ধরে চার স্তরের একাডেমিক পদসোপান চেয়ে মানববন্ধন করেছে শিক্ষকরা। বুধবার বেলা ১১টায় শহরের টাউনক্লাব মিলনায়তনে মানববন্ধনে আয়োজন করে সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষকরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক ইমাদুল হক, সিনিয়র শিক্ষক মনি মোহন হালদার, সিনিয়র শিক্ষক রিতা রানী বল, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিমুল মল্লিক ।
ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এন্ট্রি পদে নবম গ্রেড আমাদের দাবি নয় অধিকার। চরম বৈষম্যের শিকার সরকারি মাধ্যমিক শিক্ষক পদটি। এ বৈষম্য নিররসনে সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষক পদটিকে গেজেটেড মর্যাদা অর্থাৎ এন্ট্রি পদ নবম গ্রেট বাস্তবায়ন করতে হবে।
পড়ুন: নওগাঁয় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে প্রস্তুতি সভা
এস/


