১৮/০২/২০২৬, ১৫:০২ অপরাহ্ণ
32 C
Dhaka
১৮/০২/২০২৬, ১৫:০২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পিরোজপুরে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পৌর বিএনপির

‎পিরোজপুরে পৌর বিএনপির আয়োজনে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ টায় পিরোজপুর পৌরসভা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন ক্লাব সড়কে গিয়ে শেষ হয়। এতে নেতাকর্মীদের হাতে ছিল রঙিন ব্যানার, ফেস্টুন, জাতীয় ও দলীয় পতাকা এবং দলীয় প্রতীক নিয়ে স্লোগান দিতে দেখা যায়।

‎শোভাযাত্রা শেষে টাউন ক্লাব সড়কে এক পথ সভার আয়োজন করা হয়। পৌর বিএনপির সভাপতি শেখ শহীদুল্লাহ শহীদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সরোয়ার হোসেন হাওলাদারের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু, জেলা বিএনপির সদস্য আহসানুল হক লিন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান মিঠু, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মাহতাব উদ্দিন আহমেদ রিপন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, সহ সাংগঠনিক সম্পাদক আলিফ আহম্মেদ রাজিব প্রমুখ।

‎এসময় বক্তারা বলেন, বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা গর্বিত ও অনুপ্রাণিত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে আদর্শ নিয়ে এই দল প্রতিষ্ঠা করেছিলেন, সেই আদর্শই আমাদের সংগ্রামের প্রেরণা। ফ্যাসিস্ট হাসিনা সরকার জনগণের ভোটাধিকার হরণ করেছে, গণতন্ত্রকে হত্যা করেছে। আমরা ১৭ বছর আন্দোলন সংগ্রাম চালিয়ে গিয়েছি। আমরা বিএনপি’র নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থেকে জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলন চালিয়ে যাব।

‎অনুষ্ঠানে পৌর বিএনপির বিভিন্ন ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

‎পড়ুন : পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন