বিজ্ঞাপন

পিরোজপুরে ৬ দোকান পুড়ে ছাই

পিরোজপুর সদর উপজেলা শিকদার মল্লিক ইউনিয়নের ছোট জুস খোলা এলাকায় ছয়টি দোকানের অগ্নিসংযোগে পড়ে ছাই হয়ে চল্লিশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোররাত প্রায় চারটার দিকে টেক্সটাইল মিল সংলগ্ন বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হওয়ার প্রাথমিক ধারণা করা হচ্ছে| আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় মুহূর্তের মধ্যে দোকানগুলো সম্পূর্ণ পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো মোঃ চান মিয়া শেখ, মোঃ ইমাম ক হোসেন, মোঃ ইলিয়াস হোসেন, আমজেদ, ডা. আঃ সালাম (লাল মিয়া) এবং চান মিয়া খান| তাদের দোকানে থাকা মালামাল, আসবাবপত্র ও নগদ অর্থও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

খবর পেয়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান| পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন| তবে তীব্র আগুনের কারণে দোকানগুলো রক্ষা করা সম্ভব হয়নি| ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, এই অগ্নিকাণ্ডে তাদের কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে এবং অনেকেই বর্তমানে নিঃস্ব হয়ে পড়েছেন।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, পিরোজপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদ, জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ (অব.) তাফাজ্জল হোসাইন ফরিদ এবং সেক্রেটারি জহিরুল হক ঘটনাস্থল পরিদর্শন রেন| পরিদর্শনকালে প্রশাসন ও জামায়াত পক্ষ ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দেন। স্থানীয় জনপ্রতিনিধিরাও দ্রুত সরকারি সহযোগিতা ও পুনর্বাসনের দাবি জানান।

পড়ুন: ক্ষমতাসীন দলের অধীনে প্রথম নির্বাচনেই কারচুপি: গোলাম পরওয়ার

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন