২৮/০২/২০২৬, ১৮:৫৬ অপরাহ্ণ
26.8 C
Dhaka
২৮/০২/২০২৬, ১৮:৫৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পিরোজপুরে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীন কারাদন্ড

পিরোজপুরে হত্যা মামলায় ৩ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। দন্ডিতরা হলো পিরোজপুর সদর উপজেলার গুয়াবাড়িয়া গ্রামের মৃত সেকেন্দোর আলী শেখ এর ছেলে মজিবর শেখ, কুিমরমারা গ্রামের মোখলেছ হাওলাদারের ছেলে ফোরকান হাওলাদার ও মরিচাল গ্রামের মৃত খালেক শেখ এর ছেলে মোঃ মাহাবুব। বুধবার (৩০ জুলাই) দুপুরে পিরোজপুরের জেলা ও দায়রা জজ মোঃ মজিবুর রহমান ওই রায় দেন। রায় ঘোষনার সময় আসামী ফোরকান অনুপস্থিত ছিলো। মামলায় ৮ আসামীর ৫জন নির্দোষ প্রমানিত হলে তাদেরকে বেকসুর খালাস দেওয়া হয়।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৯ এপ্রিল পিরোজপুর সদর উপজেলার জেলার কুমিরমারা গ্রামের মৃত কাসেম হাওলাদারের ছেলে জামাল হাওলাদার ওই গ্রামের ফেরীঘাটে নিজ চায়ের দোকানে কাজ শেষে রাত ১০ টার দিকে বাড়ী ফিরছিলো। আসামীরা কুমিরমারার স্লুইচ গেট এলাকায় জামালের পথ রোধ করে ধারালো অস্ত্র ও রড দিয়ে তাকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাকে একটি ট্রলারে তুলে হুলারহাট বাজারের খালের পাড়ে একটি গাছের সাথে ট্রলারটি বেঁধে রেখে পালিয়ে যায়। রাত ১ টার দিকে ওই বাজারের নৈশ প্রহরী জনৈক আনছার আলী ট্রলারে জামালকে আহত অবস্থায় দেখে পুলিশে খবর দিলে পিরোজপুর সদর থানার পুলিশ তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় ১০ এপ্রিল জামালের মুত্যু হয়। এ ঘটনায় নিহতের ভাই কামাল হাওলাদার বাদী থানায় ৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা করলে সাক্ষ্য প্রমানের ভিত্তিতে আদালত আজ ওই রায় দেন।
মামলায় রাষ্ট্র পক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল কালাম আকন ও আসামী পক্ষে ছিলেন অ্যাডভোকেট আহসানুল কবীর বাদল।

বিজ্ঞাপন

পড়ুন: গোপালগঞ্জে বিএনপির বিরুদ্ধে মামলা বানিজ্যের অভিযোগ তুলে গণ অধিকার পরিষদের সংবাদ সম্মেলন

দেখুন: প্লাস্টিকের চিপস বানিয়ে কোটি টাকার কারবার 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন