১৮/০২/২০২৬, ১৭:০০ অপরাহ্ণ
32 C
Dhaka
১৮/০২/২০২৬, ১৭:০০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে পিরোজপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)এর ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় পিরোজপুর পৌরসভা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন ক্লাব স্বাধীনতা মঞ্চে গিয়ে শেষ হয়। এতে নেতাকর্মীদের হাতে ছিল রঙিন ব্যানার, ফেস্টুন, জাতীয় ও দলীয় পতাকা এবং দলীয় প্রতীক।

শোভাযাত্রা শেষে টাউন ক্লাব চত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনের সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু,
জেলা বিএনপির সদস্য, অ্যাডভোকেট আবুল কালাম আকন,
যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, নজরুল ইসলাম খান, সাইদুল ইসলাম কিসমত, আব্দুস সালাম বাতেন, হাসানুল কবির লীন, আফজাল হোসেন টিপু, কামরুজ্জামান শাহীন, নাসির আহমেদ বাচ্চু, কামরুজ্জামান তুষার, এমদাদুল হক মাসুদ,
মনিরুজ্জামান মনি, তহিদুল ইসলাম,
সালাউদ্দিন তালুকদার কুমার ও মাহমুদ হাসান শাহিন।

অনুষ্ঠানে জেলার ৭টি উপজেলার বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, শ্রমিক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

পড়ুন: কালকিনিতে অচেতন করে শিশু ধর্ষণের অভিযোগ

দেখুন: Nagorik | বাংলাদেশে নারী ও শিশু ধর্ষণ বাড়ছে

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন