পিরোজপুরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে পিরোজপুরের ১ আসনের জামাত মনোনীত প্রার্থী মাসুদ সাঈদীর নির্বাচনী প্রচারণায় পিরোজপুর জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক গৌতম রায় চৌধুরীর সক্রিয় উপস্থিতি ও সমর্থনের কারণে।
জানা গেছে, আওয়ামী মন্ত্রী শ ম রেজাউল করিমের ব্যক্তিগত সহকারী এবং জেলা আওয়ামী লীগের এই গুরুত্বপূর্ণ পদে থাকা গৌতম রায় চৌধুরী পিরোজপুর শহরের বিভিন্ন স্থানে জামাত নেতাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন। মাসুদ সাঈদীর গণসংযোগ ও নির্বাচনী প্রচারণায় গৌতম রায় চৌধুরীর সক্রিয় অংশগ্রহণের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়, যা স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়।
এ ঘটনায় পিরোজপুরের রাজনৈতিক মহলে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আওয়ামী লীগ অভ্যন্তরে হতাশা এবং বিভ্রান্তি তৈরি হয়েছে। দলের শীর্ষ নেতারা এই আচরণকে অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত বলে অভিহিত করছেন।
স্থানীয় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গৌতম রায় চৌধুরীকে ‘দালাল’ বলে উল্লেখ করে নানা সমালোচনাও তুলেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা।
এই ঘটনা নিয়ে দলের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাসুদ সাঈদী ও গৌতম রায় চৌধুরীর একইসঙ্গে থাকা ছবিগুলো ব্যাপকভাবে শেয়ার হচ্ছে এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এ নিয়ে মন্তব্য করছেন।
পিরোজপুরের রাজনৈতিক মহলের কাছে এখন প্রশ্ন উঠেছে, এমন অনাকাঙ্ক্ষিত রাজনৈতিক সহযোগিতার পেছনে আসল উদ্দেশ্য কী এবং এর ভবিষ্যৎ প্রভাব কেমন হবে।
পড়ুন: তারেক রহমানের উপহার পেলেন নেত্রকোনার শারীরিক প্রতিবন্ধী শিশু রিফাত
দেখুন: এক্স গ্রুপ চেইন রেষ্টুরেন্ট এর উদ্যোগে রমাদান ও ঈদ ফেষ্টিভ্যাল চলছে
ইম/


