১৯/০২/২০২৬, ০:৫৯ পূর্বাহ্ণ
21 C
Dhaka
১৯/০২/২০২৬, ০:৫৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

পিরোজপুরে সনাক-ইয়েস-এসিজির অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত

দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলনকে আরও গতিশীল করতে পিরোজপুরে সনাক-ইয়েস-এসিজির অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে শহরের কুটুমবাড়ী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবির আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সনাক, ইয়েস ও এসিজির প্রায় ১৫০ জন্য সদস্য অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টিআইবি কো-অর্ডিনেটর-সিই কাজী শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টিআইবি খুলনা অঞ্চলের ক্লাস্টার কো-অর্ডিনেটর-সিই মো: ফিরোজ উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, পিরোজপুর সনাক সহ-সভাপতি খায়রুন্নাহার রুবি।

সভায় বক্তারা বলেন, আমরা যদি সবাই নিজ নিজ অবস্থান থেকে সৎ থাকি, ন্যায্যতা বজায় রাখি, তাহলে দুর্নীতি করার সুযোগ অনেকটাই কমে যাবে। স্কুল-কলেজের শিক্ষার্থী, তরুণ সমাজ, স্থানীয় নেতৃবৃন্দ, গণমাধ্যম সবার সম্মিলিত প্রচেষ্টা ছাড়া এই আন্দোলন সফল হবে না। আজকের এই সভা আমাদের নতুন অনুপ্রেরণা দেবে। আমরা যদি একসাথে কাজ করি, তাহলে পিরোজপুরসহ সারা দেশকে দুর্নীতি মুক্ত করা সম্ভব।
অনুষ্ঠানে সমাপনী ঘোষণা করেন পিরোজপুর সনাক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আফতাব উদ্দিন কলেজের প্রফেসর শাহ আলম।

পড়ুন: শরীয়তপুরে কিডস অ্যাস্ট্রোনট ক্যাম্প অনুষ্ঠিত

দেখুন: যোগসাজশে প্রায় ৮৮৭ কোটি টাকা আত্মসাৎ

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন