28.5 C
Dhaka
০২/০৩/২০২৬, ১৯:০০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পিরোজপুরে বিনামূল্যে চোখের চিকিৎসা ও ফ্রি ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত

পিরোজপুরে আলহাজ্ব আব্দুস সোবহান ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর উদ্যোগে বিনামূল্যে চোখের চিকিৎসা ও ফ্রি ছানি অপারেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

‎সোমবার (১৩ অক্টোবর) সকালে গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের সহযোগিতায় শহরের সি অফিস সংলগ্ন ভাই ভাই মঞ্জিলে দিনব্যাপী এ ক্যাম্পের উদ্বোধন করা হয়। শুরু থেকেই এলাকার সাধারণ মানুষ অসহায় ও দরিদ্র মানুষের ভিড়ে ক্যাম্প এলাকা মুখরিত হয়ে ওঠে।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের সিভিল সার্জন ডা. মোঃ মতিউর রহমান।

‎আলহাজ্ব আব্দুস সোবহান ওয়েলফেয়ার ফাউন্ডেশন-এর চেয়ারম্যান ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা অফিসের উপ-পরিচালক তুহিন কান্তি ঘোষসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজসেবীরা।

‎প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডা. মতিউর রহমান বলেন, এ ধরনের মানবিক কার্যক্রম নিঃসন্দেহে প্রশংসনীয়। এতে দরিদ্র জনগোষ্ঠী বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে উপকৃত হবে।

‎অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, আলহাজ্ব আব্দুস সোবহান ওয়েলফেয়ার ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে মানবসেবার কাজ করে যাচ্ছে। শীতবস্ত্র বিতরণ, করোনা সময়ে সহায়তা ও শিক্ষা খাতে অবদান রাখাসহ নানা মানবিক কার্যক্রম আমরা করে থাকি। এই প্রতিষ্ঠানটি আমাদের পারিবারিক অর্থায়নে পরিচালিত হয়। আমার বাবা আলহাজ্ব আব্দুস সোবহান তালুকদার আজীবন সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন।

‎দিনব্যাপী এই ক্যাম্পে ২ শতাধিক রোগী বিনামূল্যে চোখের চিকিৎসা ও ফ্রি ছানি অপারেশনের সুবিধা গ্রহণ করেন।

পড়ুন: গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ইএম) আশরাফুল হকের ঘুষ বাণিজ্য

দেখুন: পটুয়াখালীতে গণপূর্তের পরিত্যক্ত ২৬ ভবন অপরাধীদের আশ্রয় |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন