১৮/০২/২০২৬, ১২:৫৮ অপরাহ্ণ
29 C
Dhaka
১৮/০২/২০২৬, ১২:৫৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পিরোজপুরে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি, দাবিতে অনড় অবস্থান

বাড়িভাড়া ভাতা ২০ শতাংশে উন্নীতকরণ এবং চিকিৎসা ভাতা ১ হাজার ৫০০ টাকায় বৃদ্ধির দাবিতে পিরোজপুর জেলায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলার স্কুল, কলেজ ও মাদরাসা শিক্ষকরা শ্রেণিকক্ষে না গিয়ে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন। এতে জেলার শিক্ষা কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে।

ইন্দুরকানী উপজেলাসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস ও পরীক্ষা বর্জন করে শিক্ষকরা বিদ্যালয়ের আঙিনা, লাউঞ্জ ও অফিসকক্ষে অবস্থান নেন। পাশাপাশি ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকদের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।

ইন্দুরকানী শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি আহসানুল ছগির বলেন,

“শিক্ষকদের ন্যায্য দাবি—বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি। এই আন্দোলনে হামলার ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়িত না হবে, ততক্ষণ কর্মবিরতি চলবে।”

শিক্ষকরা জানিয়েছেন, তারা নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকবেন, তবে শ্রেণিকক্ষে প্রবেশ করবেন না এবং পাঠদান কার্যক্রম থেকে বিরত থাকবেন। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমেও জেলার শিক্ষকরা ঢাকায় অবস্থানরত আন্দোলনরত সহকর্মীদের প্রতি সংহতি জানিয়ে নানা পোস্ট দিচ্ছেন।

পড়ুন: বিকেল তিনটার মধ্যে দাবি না মানলে চারটায় লংমার্চ শুরুর ঘোষণা শিক্ষক-কর্মচারীদের

দেখুন: আখ থেকে যেভাবে তৈরি হয় কেরুর মদ 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন