“সবার জন্য মানসম্মত পরিসংখ্যান” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস।
দিবসটি উপলক্ষে সোমবার (২০ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান অফিসের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি সার্কিট হাউস চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইসরাত জাহান, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক মাসুম মিয়া এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর পরিসংখ্যান কর্মকর্তা নাঈম মাহমুদ।
বক্তারা বলেন, সঠিক ও নির্ভরযোগ্য তথ্যই টেকসই উন্নয়নের ভিত্তি। সমাজ ও রাষ্ট্রের অগ্রগতির জন্য পরিসংখ্যানের সঠিক ব্যবহার ও তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তারা।
পড়ুন: নোয়াখালীতে জামায়াত-বিএনপির সংঘর্ষ, আহত ৮০
দেখুন: গণহত্যার রায় নিয়ে আগাম মন্তব্যে ক্ষুব্ধ ট্রাইব্যুনাল
ইম/


