১৮/০২/২০২৬, ১৪:৪০ অপরাহ্ণ
32 C
Dhaka
১৮/০২/২০২৬, ১৪:৪০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পিরোজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

পিরোজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে বিশ্ব শিশুশ্রম  প্রতিরোধ দিবস পালিত হয়েছে।

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার (১৯ জুন) বেলা ১২ টায় পিরোজপুর সদর উপজেলা পরিষদ সভাকক্ষে শিশুদের নিয়ে এক আলোচনা সভার মধ্য দিয়ে এ দিবস পালিত হয়।

‎“স্বপ্নের ডানায় ভর করি, শিশু শ্রমের শৃঙ্খল ছিড়ি, দীপ্ত পায়ে আশার আগুন বুকে জালি” — এ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু শিক্ষার্থী, অভিভাবক, শিশু ফোরাম, যুব ফোরাম ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‎আলোচনা সভায় বক্তারা বলেন, শিশুদের হাতে কলম, খাতা ও খেলনার জায়গায় যেন কোনভাবেই কাজের ভার না পড়ে। শিশু শ্রম রোধে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে দায়িত্ব নিতে হবে। শুধু আইন করলেই হবে না, প্রয়োজন সচেতনতা ও মানবিক দৃষ্টিভঙ্গি।

‎ওয়ার্ল্ড ভিশন পিরোজপুর এরিয়া প্রোগ্রামের স্পন্সরশিপ এন্ড চাইল্ড প্রোটেকশন অফিসার লিউনিডাস বৈদ্যের সঞ্চালনায় আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন, ওয়ার্ল্ড ভিশন পিরোজপুর এরিয়া প্রোগ্রামের জুনিয়র প্রোগ্রাম অফিসার মার্সিয়া জোয়ান্না হালদার, স্পন্সরশিপ এন্ড চাইল্ড প্রোটেকশন ফ্যাসিলিটেটর মেহেদী মাসুদ, যুব ফোরাম প্রতিনিধি সুমাইয়া আক্তার তন্বী প্রমুখ।

এনএ/

দেখুন: পিরোজপুরে সাঈদীর জানাজা ও দাফন সম্পন্ন 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন