০২/০৩/২০২৬, ৯:২০ পূর্বাহ্ণ
24.8 C
Dhaka
০২/০৩/২০২৬, ৯:২০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

পিরোজপুরে জেলা পুলিশের চমক: চুরি হওয়া ২৯ মোবাইল উদ্ধার, প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

পিরোজপুর জেলা পুলিশের বিশেষ অভিযানে চুরি হওয়া ২৯টি মোবাইল ফোন ও নগদ ২৬ হাজার ১৮০ টাকা উদ্ধার করেছে পুলিশ। একই অভিযানে প্রতারণার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

আজ সোমবার (২১ অক্টোবর) সকাল ১১টার দিকে পিরোজপুর পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের।

জানা যায়, জেলা পুলিশের আইসিটি ও মিডিয়া শাখার সদস্যরা নাজিরপুর, ভান্ডারিয়া, নেছারাবাদ, ইন্দুরকানী, মঠবাড়িয়া ও কাউখালী থানায় বিশেষ অভিযান পরিচালনা করেন। পুলিশ সদর দপ্তরের আইসিটি ও মিডিয়া শাখার প্রযুক্তিগত সহায়তায় মোবাইলগুলোর অবস্থান শনাক্ত করা হয়। পরবর্তীতে প্রতিটি থানার ওসিদের নেতৃত্বে অভিযান চালিয়ে মোবাইল ফোনগুলো উদ্ধার করা হয় এবং পরবর্তীতে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।

এছাড়া, ভান্ডারিয়া থানার তেলিখালী ইউনিয়নের গোলাবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে একটি প্রতারক চক্রের চার সদস্যকে আটক করে পুলিশ। তারা দীর্ঘদিন ধরে কুরিয়ার সার্ভিসের ডেলিভারিম্যান সেজে সাধারণ মানুষের কাছ থেকে মোবাইল ও টাকা হাতিয়ে নিচ্ছিল। এ সময় তাদের কাছ থেকে নগদ ২৬,১৮০ টাকা উদ্ধার করা হয়।

পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের জানান, জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও সাইবার টিমের সহায়তায় প্রতারকদের শনাক্ত করা সম্ভব হয়েছে। পাশাপাশি তিনটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

হারানো মোবাইল ও টাকা ফিরে পেয়ে ভুক্তভোগীরা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

জেলা পুলিশ জানিয়েছে, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বদা সচেষ্ট থাকবে।

পড়ুন: একটি সাঁকো উদ্বোধনে স্বস্তির হাসি সাত গ্রামের মানুষের

দেখুন: যে শহরের বাসিন্দাদের সবার আছে ব্যক্তিগত বিমান

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন