১৩/০২/২০২৬, ৫:৩৩ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১৩/০২/২০২৬, ৫:৩৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

পিরোজপুরে স্বল্প বরাদ্দের প্রতিবাদ ও লুটপাটকারীদের বিচারের দাবীতে সংবাদ সম্মেলন

গ্রীন ফোর্স বাংলাদেশ, পিরোজপুর জেলার উদ্যোগে “বৈষম্য, দুর্নীতি ও অন্যায়”র প্রতিবাদে বিশ্ববিদ্যালয় ক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয় ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির জেলা সভাপতি মইনুল আহসান মুন্না লিখিত বক্তব্য উপস্থাপন করেন। এ সময়ে আরো উপস্থিত ছিলেন- সাধারন সম্পাদক মো: নাসির উদ্দিন, সহ সভাপতি আফজাল হুসাইন লাভলু, মো: শাহদাত হোসেন, যুগ্ন সম্পাদক মো: নুরউদ্দিন, তানিয়া রহমান, অর্থ সম্পাদক আব্দুল আলীম খান, প্রচার সম্পাদক হাছিবুর রহমান , দপ্তর সম্পাদক অদিতি মন্ডল প্রমুখ। সাংবাদিকদের মধ্যে উপস্থিত থেকে প্রশ্ন ও বক্তব্য রাখেন- খালিদ আবু, খেলাফত হোসেন খসরু, কবির হোসাইন।

সভায় পিরোজপুর জেলায় এডিবি বরাদ্দ বাংলাদেশের জেলাগুলোর মধ্যে সর্বনিম্ন মাত্র ১৩ কোটির তীব্র প্রতিবাদ জানানো হয়; পাশাপাশি বিগত দিনে লুটপাটকারী হোতাদের মুখোশ উন্মোচন ও তাদের আইনের আওতায় আনার দাবী করা হয়।

পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ২০০ প্রতিবন্ধী উপহার পেল সৈয়দ তৈমুর ফাউন্ডেশনের ছাতা

দেখুন: কেমন ছিলো বাংলাদেশের ১২টি জাতীয় নির্বাচন?

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন