০২/০৩/২০২৬, ৬:০৭ পূর্বাহ্ণ
22.5 C
Dhaka
০২/০৩/২০২৬, ৬:০৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

পিরোজপুরে অবৈধ ওএমএসের গম পাচারের সময় ট্রাকসহ গম জব্দ

পিরোজপুরে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধভাবে পাচারকৃত ওএমএসের (ওপেন মার্কেট সেল) গম জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

২৭ অক্টোবর ২০২৫(সোমবার) রাত ১০ টা সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসনের একটি টিম বলেশ্বর ব্রিজ সংলগ্ন স্থানে অভিযান চালিয়ে একটি ট্রাকসহ গম জব্দ করেন।

প্রশাসনের সূত্রে জানা যায়, সরকারি মূল্যে বিক্রির জন্য নির্ধারিত ওএমএসের গম, অফিস সহকারি আকরাম হোসেন ও থ্রি এলএসডি সদর গোড়াল শামীমুল ইসলাম এদের সাহায্যে নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে পাচারের চেষ্টা করেছিল।
তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাদের কাছ থেকে একটি ট্রাক ভর্তি ১০ টন গম উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জনাব মামুনুর রশিদ। এসময় সংশ্লিষ্ট খাদ্য কর্মকর্তাসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে প্রশাসন জানিয়েছে সরকারি খাদ্য সহায়তা কার্যক্রমে কোন ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাস্ত করা হবে না। জব্দ করা গমের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

উল্লেখ্য, সাধারণ জনগণের জন্য ওএমএস এর মাধ্যমে কম দামে গম ও চাল বিক্রি করা হয় যাতে বাজারে নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল থাকে।

পড়ুন: তারেক জিয়ার ৩১ দফা মানেই আগামীর বাংলাদেশ: কবীর আহমেদ ভূঁইয়া

দেখুন: কেমন ছিলো বাংলাদেশের ১২টি জাতীয় নির্বাচন?

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন