সোমবার (১০ নভেম্বর) সকাল ১০টায় শহীদ মিনারসংলগ্ন সংগঠনের অস্থায়ী কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে আইডিইবি পিরোজপুর জেলা শাখার সভাপতি সাংবাদিক এম. এ. রাব্বানী ফিরোজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসানের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব মো. সাইদুল ইসলাম কিসমত এবং জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. জহিরুল হক।
এছাড়া বক্তব্য দেন আইডিইবি সংগ্রাম পরিষদের আহ্বায়ক কাজী মুজিবুর রহমান, সংগ্রাম পরিষদের সদস্য সচিব ও পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী সৈয়দ মো. মোহসিনুল ইসলাম এবং জেলা অর্থ সম্পাদক হোসনেয়ার পপি প্রমুখ।
বক্তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং সংগঠনের ঘোষিত সাত দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোরালো আহ্বান জানান।
পড়ুন- রূপগঞ্জে মাদ্রাসার নবগঠিত সভাপতি গোলাম ফারুক খোকনকে গণসংবর্ধনা মতবিনিময় সভা
দেখুন- শহীদ মিনারে অবস্থানে শিক্ষকেরা, দুই উপদেষ্টার পদত্যাগ দাবি |


