১৭/০২/২০২৬, ৮:৩৭ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১৭/০২/২০২৬, ৮:৩৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

পিরোজপুরে ব্রীজ ভেঙে কয়লা বোঝাই ট্রাক খালে

পিরোজপুরের ইন্দুরকানিতে কয়লা বোঝাই ট্রাক বেইলী ব্রিজ ভেঙ্গে খালে পড়ে কলারন-সন্ন্যাসী-মোড়লগঞ্জ-পিরোজপুর সড়ক যোগাযোগ বন্ধ।

বিজ্ঞাপন

এ দুর্ঘটনায় ট্রাকে থাকা কারো কোন ক্ষতি না হলেও বন্ধ রয়েছে যান চলাচল।

আজ শুক্রবার (২০জুন) ভোররাত ৪টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নে কলারন সন্ন্যাসীর মালবাড়ি নামক স্থানে খালের উপর নির্মিত সেতু ধ্বসে যাওয়ার ঘটনা ঘটে।

জানা যায়, রাত আড়াইটার দিকে প্রায় ২৭টন কয়লা বোঝাই ট্রাক পারাপারের সময় স্টিলের ব্রিজটি ভেঙে যায়। ব্রিজটি ভেঙে পড়ায় ইন্দুরকানি , কলারন সন্ন্যাসী হয়ে মোড়েলগঞ্জ আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধসহ দূর্ভোগে রয়েছে হাজারো পথচারী। বর্তমানে সকল প্রকার যোগাযোগ বন্ধ রয়েছে।

স্থানীয়রা জানান, ইন্দুরকানি মালবাড়ির এ ব্রিজটি অনেকটাই দুর্বল। পাঁচ টনের অধিক যানবাহন চলাচল নিষিদ্ধ থাকলেও অতিরিক্ত কয়লা ভর্তি ট্রাক সেতুতে উঠার পরই ভার বহন করতে না পারায় সেতু ভেঙে পড়ে। ট্রাকটি বর্তমানে ব্রিজ সহ খালে পড়ে রয়েছে।

সড়ক ও জনপদ নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ জানান, দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এনএ/

দেখুন: পিরোজপুরে সাঈদীর জানাজা ও দাফন সম্পন্ন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন