০১/০৩/২০২৬, ১৪:৩২ অপরাহ্ণ
31.3 C
Dhaka
০১/০৩/২০২৬, ১৪:৩২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পিরোজপুরে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনসাধারণের মাঝে পৌঁছে দিতে পিরোজপুরে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলার ১ নং শিকদার মল্লিক ইউনিয়নের দক্ষিণ গাবতলা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. লুৎফর রহমান লিটন। এ সময় তার সঙ্গে জেলা ও ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

লিফলেট বিতরণকালে মো. লুৎফর রহমান লিটন বলেন, তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কেবল রাজনৈতিক পরিবর্তনের অঙ্গীকার নয়—এটি জনগণের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে জনগণের সেবায় সক্রিয় করার একটি রোডম্যাপ। আমরা চাই ভবিষ্যৎ প্রজন্ম এ বিষয়ে সচেতন হোক।

নেতাকর্মীরা জানান, দেশের তরুণ প্রজন্মকে সঠিক তথ্য, গণতান্ত্রিক মূল্যবোধ ও জাতীয় ভবিষ্যৎ গঠনের অংশীদার করতে ছাত্রদল ধারাবাহিকভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে লিফলেট বিতরণ করছে।

পড়ুন: মাগুরায় গ্রামীণ ব্যাংকে আগুন দিয়েছে দূর্বৃত্তরা

দেখুন: দিনাজপুরে হলি ল্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষায় শতভাগ পাশ

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন