বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পিরোজপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০২ জানুয়ারি) বিকেলে শহরের দি গোপালকৃষ্ণ টাউন ক্লাবের টেনিস গ্রাউন্ডে এ দোয়া মাহফিলের আয়োজন করে জেলা বিএনপি।
জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম খানের সভাপতিত্বে এ দোয়া মাহফিলে বক্তব্য রাখেন পিরোজপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাবেক আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন এবং সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমতের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির ১নং যুগ্ম আহবায়ক এলিজা জামানসহ জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল, শ্রমিকদল, মহিলা দলসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, দেশ ও গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়ার অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে। তাঁর আত্মার মাগফিরাত কামনায় সকলকে দোয়া করার আহ্বান জানান তারা।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, জেলা বিএনপির সাবেক সদস্য হিরুয়ার রহমান মোল্লা।
পড়ুন- দিনাজপুর “সমৃদ্ধি ফাউন্ডেশন”, একটি অলাভজনক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের ৩ বছর পূর্তি উদযাপন
দেখুন- মেঘনা-গোমতী সেতুর নিচে উদ্ধারকৃত ‘টাইম বো/মা’ নিষ্ক্রিয়


