সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পিরোজপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ০৬ জানুয়ারি) দুপুরে পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তৌহিদুল ইসলামের সঞ্চালনায় এবং আহ্বায়ক মনিরুজ্জামান মনির সভাপতিত্বে জেলা বিএনপি কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপি’র আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি, সদস্য সচিব তৌহিদুল ইসলামসহ স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশমাতা বেগম খালেদা জিয়াকে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে চিকিৎসা থেকে বঞ্চিত করে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। তিনি জীবদ্দশায় বলেছিলেন “আমি এই দেশ ছেড়ে কোথাও যাবো না। এই দেশেই আমার জন্ম, এই দেশেই আমার মৃত্যু হবে।” বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের একজন অভিভাবকতুল্য নেত্রী। শোক সভা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠান শেষে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
পড়ুন: মেহেরপুরে নিখোঁজের ৩ দিন পর নারীর মরদেহ উদ্ধার
দেখুন: শুধু গাঁজা সেবন করতে থাইল্যান্ড যেতে বারণ
ইম/


