পিরোজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) দুই ইন্সট্রাক্টরের বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে পিরোজপুর টিটিসির সামনে স্থানীয় সর্বস্তরের জনগণের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অভিযুক্তরা হলেন সিভিল ইন্সট্রাক্টর কামরুল হাসান ও ইলেকট্রিক্যাল ইন্সট্রাক্টর কবির আলম।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিদেশগামী কর্মীদের জন্য টিটিসিতে পরিচালিত তিন দিনব্যাপী প্রি-ডিপার্চার ট্রেনিং এবং সৌদিগামীদের তাকামল অ্যাসেসমেন্ট পরীক্ষায় টাকা নিয়ে পাস–ফেল করানোর অবৈধ বাণিজ্য চলছে। দীর্ঘদিন ধরে এভাবে প্রায় ১০ কোটি টাকার ঘুষ লেনদেন হয়েছে বলেও তারা দাবি করেন।
বক্তারা বলেন, বিদেশগামী শ্রমিকদের অসহায়ত্বকে পুঁজি করে একটি চক্র অনৈতিক সুবিধা নিচ্ছে, যা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।
মানববন্ধনকারীরা অভিযুক্ত দুই ইন্সট্রাক্টরের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
এদিকে এ বিষয়ে অভিযুক্ত ওই দুই ইন্সট ্রাক্টর এর সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তারা ফোন রিসিভ করেন নাই।
পড়ুন- রাঙামাটিতে স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাকে হুমকি, থানায় জিডি


