১৬/০২/২০২৬, ১৬:০০ অপরাহ্ণ
28 C
Dhaka
১৬/০২/২০২৬, ১৬:০০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পিরোজপুরে দুর্বৃত্তদের হামলায় বিএনপির আহ্বায়কসহ ২ জন আহত

পিরোজপুর সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মহিউদ্দিন মল্লিক নাসির (নাসির মল্লিক) ও তার ভাইয়ের ছেলে রিয়াজ উদ্দিন মল্লিক নিপুকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

বিজ্ঞাপন

রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

‎পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।

‎আহত নাসির মল্লিক সদর উপজেলার শংকরপাশা গ্রামের মোদাহার মল্লিকের ছেলে। এছাড়া আহত রিয়াজ উদ্দিন মল্লিক নিপু একই গ্রামের শাহজাহান মল্লিকের ছেলে। তিনি নাসির মল্লিকের ভাইয়ের ছেলে।

‎স্থানীয়রা জানায়, রাত সাড়ে ১১টার দিকে কয়েকটি মোটরসাইকেলে এসে একদল দুর্বৃত্তরা অতর্কিতভাবে ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে দুজনই শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে চলে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়।

পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রাজিব পাইক বলেন, আহত দু’জনের শরীরের বিভিন্ন স্থানে গভীর জখম রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

‎এ বিষয়ে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করছি। হামলার কারণ ও জড়িতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো যাবে।

পড়ুন:চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, দুই যুবদল নেতা বহিষ্কার

দেখুন:পিরোজপুরে ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগ হাতপাখা সমর্থকের বিরুদ্ধে | 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন