পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন। প্রশাসক হিসেবে যোগদান উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টায় জেলা পরিষদ প্রাঙ্গনে দোয়া মাহফিল অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, প্রেসক্লাব সভাপতি এডভোকেট রেজাউল ইসলাম শামীম, সিনিয়র সাংবাদিক মুনিরুজ্জামান নাসিম আলী, পিপি এডভোকেট আবুল কালাম আকন, জিপি সৈয়দ সাব্বির আহমেদ সহ সিনিয়র নেতৃবৃন্দ।
বক্তারা নবনিযুক্ত প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেনের সফলতা কামনা করে বলেন, তার নেতৃত্বে পিরোজপুর জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হওয়ার প্রত্যাশা করেন। এ সময় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা প্রশাসকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তার দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠান শেষে জেলা ওলামা দলের সভাপতি মাওলানা দেলাওয়ার হোসাইন এর নেতৃত্ব দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। দোয়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা, তারেক রহমানের সফলতা কামনা, দেশ ও জাতির কল্যাণ, পিরোজপুর জেলার উন্নয়ন কামনা করা হয়।
পড়ুন- জেট ফুয়েলের দাম বেড়েছে ৮০ শতাংশ
দেখুন- সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে কুখ্যাত ডাকাত বাহিনীর সদস্য গ্রেফতার


