সোমবার ২২ সেপ্টেম্বর বিকেলে বৈরী আবহাওয়া উপেক্ষা করে জিয়ানগর উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয় থেকে এ মিছিল বের করা হয় নেতৃত্ব দেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম শহীদ
মিছিলটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে জিয়ানগর পুরাতন খেয়াঘাটে এসে পথ সভায় মিলিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি যুবনেতা শহিদুল ইসলাম শহীদ, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কবির হোসেন, সাবেক প্রচার সম্পাদক কে এম শামীম রেজা, সরকারি কলেজর ছাত্রদলের সাবেক সভাপতি বরকতুল উল্লাহ খান, সাধারণ সম্পাদক ইসলাম বাবু, জিয়ানগর সরকারি কলেজের সভাপতি বরকাতুল্লাহ খান সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম বাবু বালিপাড়া ইউনিয়ন যুবদলের নেতা রেজাউল ইসলাম প্রমুখ
এর আগে গতকাল ২১ সেপ্টেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কোভিদ রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জেলা বিএনপি’র চার সদস্যবিশিষ্ট্য আংশিক আহবায় কমিটি অনুমোদন দেয়া হয় নবগঠিত কমিটিতে নজরুল ইসলাম খানকে আহবায়ক সাইদুল ইসলাম কিসমতকে সদস্য সচিব, এলিজা জামানকে প্রথম যুগ্ন আহবায়ক এবং অধ্যক্ষ আলমগীর হোসেনকে সদস্য করা হয়েছে
অন্যদিকে বালিপাড়া ইউনিয়নে ও পাড়েরহাট ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
পড়ুন : পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা


