১৮/০২/২০২৬, ১৮:৩৯ অপরাহ্ণ
28 C
Dhaka
১৮/০২/২০২৬, ১৮:৩৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পিরোজপুর জেলা বিএনপির নতুন কমিটির সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পিরোজপুর জেলা শাখার নবগঠিত কমিটির সঙ্গে পিরোজপুরে কর্মরত গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) রাতে পিরোজপুর প্রেসক্লাবে এ সভার আয়োজন করা হয়।

সভায় নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ এবং পিরোজপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে উন্মুক্ত আলোচনা হয়। এতে রাজনীতির স্বচ্ছতা, গণতান্ত্রিক আন্দোলন, জনগণের অধিকার এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে বিস্তৃত আলোচনা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক ও নাজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম খান।

নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকরা সমাজের প্রতিচ্ছবি তুলে ধরেন। তাঁদের কলম ও ক্যামেরার মাধ্যমে অন্যায়, দুর্নীতি ও জনগণের সমস্যাগুলো প্রকাশ পায়। ফলে সমাজ ও রাষ্ট্র সঠিক পথে এগিয়ে যেতে পারে। রাজনৈতিক কর্মকাণ্ডে গণমাধ্যমকে অংশীদার হিসেবে গণ্য করে বিএনপি সর্বদা সাংবাদিকদের পাশে থাকবে বলেও নেতারা উল্লেখ করেন।

বিজ্ঞাপন

পড়ুন : পিরোজপুরে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন