১৮/০২/২০২৬, ২২:৪৪ অপরাহ্ণ
25 C
Dhaka
১৮/০২/২০২৬, ২২:৪৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পিরোজপুর পৌরসভায় ৬৮ কোটি ২৪ লক্ষ ৮৪ হাজার টাকার বাজেট ঘোষণা

পিরোজপুর পৌরসভায় ২০২৫-২০২৬ অর্থ বছরে ৬৮ কোটি ২৪ লাখ ৮৪ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার ৩০ জুন ২০২৫ বিকেল সাড়ে তিনটায় পৌর প্রশাসক মোঃ সাখাওয়াত হোসেন এ বাজেট পেশ করেন। এ সময়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রস্তাবিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ৬৬ কোটি ৮ লাখ ৮৪ হাহার টাকা। যার মধ্যে গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো প্রকল্প থেকে ১৫ কোটি, উপক্থলীয় শহর অবকাঠামো প্রকল্প থেকে ৫ কোটি টাকা, জলবায়ূ ট্রাস্ট ফান্ড থেকে ২ কোটি টাকা, বিএমডিএফ থেকে ২০ লাখ টাকা, আইিইউজিআইপি থেকে ৬ কোটি টাকা, কোভিড -১৯ প্রজেক্ট থেকে ১০ কোটি টাকা এবং উন্নয়ন অনুদান থেকে ৩ কোটি টাকা আয় ধরা হয়েছে।

এবারের বাজেটে সম্ভাব্য উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৪৪ কোটি ৫১ লাখ ২২ হাজার টাকা, সংস্থাপনসহ অন্যান্য ব্যয় ধরা হয়েছে ২১ কোটি ৮৩ লাখ ১২ হাজার টাকা ও সমাপনী স্থিতি ধরা হয়েছে ১ কোটি ৯০ লাখ ৫০ হাজার টাকা। পৌর কর্তৃপক্ষ জানিয়েছে গত অর্থ বছরে প্রস্তাবিত বাজেট ছিলো ১০২ কোটি ৩২ লাখ ২৪ হাজার টাকা। যা এবারের বাজেট অপেক্ষা ৩৪ কোটি ৭৪ লাখ টাকা বেশী। তবে কর্তৃপক্ষ বলেছে গত বছরের বাজেট সংশোধিত হয়ে ৭৩ কোটি ৭২ লাখ ৯৯ হাজার টাকা হয়েছিলো।

নতুন এ বাজেট পেশের পর উপস্থিত ব্যক্তিবর্গের সামনে পৌর প্রশাসক পৌরসভার সকল নাগরিককে বকেয়া পানির বিল ও পৌর কর পরিশোধ করে ভবিষ্যতে তা নিয়মিত পরিশোধ করতে অনুরোধ জানান।

বিজ্ঞাপন

পড়ুন : পিরোজপুর সদর উপজেলা আ.লীগ সাংগঠনিক সম্পাদক মনি গ্রেপ্তার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন