১৯/০২/২০২৬, ২:৪৬ পূর্বাহ্ণ
20 C
Dhaka
১৯/০২/২০২৬, ২:৪৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের উন্নয়নে ছাত্রশিবিরের ১৫ দফা দাবীতে স্মারকলিপি ‎


‎পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের উন্নয়নের ছাত্রশিবিরের ১৫ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

‎বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রশিবিরের সভাপতি রাকিব মাহমুদের স্বাক্ষরিত এ স্মারকলিপি কলেজ অধ্যক্ষ প্রফেসর পান্না লাল রায়ের হাতে নেতা কর্মীদের সঙ্গে নিয়ে তিনি তুলে দেন।

‎যাতে লেখা আছে মাননীয় অধ্যক্ষ,আমাদের বিনীত শুভেচ্ছাও শ্রদ্ধা জানাচ্ছি।আমরা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সরকারি সোহরা ওয়ার্দী কলেজের পক্ষ থেকে বিনীতভাবে অবহিত করছি যে,বর্তমানে আমাদের প্রিয় কলেজ নানাবিধ সমস্যায় জর্জরিত। এসব সমস্যার কারণে শিক্ষার্থীদের পাঠদান, একাডেমিক পরিবেশ, সাংস্কৃতিক বিকাশ ও সামগ্রিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। তাই একটি আধুনিক,নিরাপদ ও শিক্ষা বান্ধব পরিবেশ নিশ্চিত করতে নিম্নলিখিত দাবিসমূহ দ্রুত বাস্তবায়নের জন্য আপনার সদয় দৃষ্টি ও কার্যকর পদক্ষেপ কামনা করছি।

আমাদের দাবিসমূহ: ১.জুলাই চেতনা সমুন্নত রাখতে দ্রুত ‘জুলাই স্মৃতি কর্ণার’নির্মানের ব্যবস্থা করতে হবে। ২.দূরদূরান্ত থেকে আগত শিক্ষার্থীদের জন্য কলেজের নিজস্ব বাস ব্যবস্থা নিশ্চিত করতে হবে। ৩.প্রতি বছর বার্ষিক ম্যাগাজিন প্রকাশ,একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষাসফর এবং আন্তঃবিভাগীয় খেলাধুলার আয়োজন নিশ্চিত করতে হবে।

৪.শিক্ষক সংকট দূর করে শ্রেণিকক্ষে নিয়মিত পাঠদান নিশ্চিত এবং শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধির জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। ৫.শিক্ষার্থীদের সুবিধার্থে এক হাজার আসন ধারণক্ষমতা সম্পন্ন একটি আধুনিক ও প্রযুক্তিনির্ভর অডিটোরিয়াম নির্মাণ করতে হবে। ৬.কলেজ ক্যাম্পাসকে নিরাপদ রাখতে বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণ,ক্লাস চলাকালীন সময়ে একাডেমিক এলাকায় যানবহন চলাচল সম্পূর্ণ নিষেধ এবং নির্দিষ্ট স্থানে গাড়ি পার্কিং এর ব্যবস্থা করতে হবে। একইসাথে পুরো ক্যাম্পাস সিসিটিভি ক্যামেরা এর আওতায় আনতে হবে।

৭.কলেজের ওয়াশরুমে নিয়মিত পানি সরবরাহ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। ৮. ঝোপঝাড় ও আবর্জনা অপসারণ করে মাঠসমূহ ব্যবহার উপযোগী, ঝাউগাছ সহ ঝুঁকিপূর্ণ গাছ অপসারণ করে পরিকল্পিত ভাবে বৃক্ষরোপণ এবং ভেঙে যাওয়া গাছের বেদি পুনঃ সংস্কার সহ সৌন্দর্যবর্ধনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। ৯.সাংস্কৃতিক, বিতর্ক, বিজ্ঞান, ক্যারিয়ার ও ক্রিড়া ক্লাব শিক্ষক তত্ত্বাবধানে শিক্ষার্থীদের মাধ্যমে পরিচালনা করতে হবে।১০.দ্রুত সময়ের মধ্যে কলেজ ক্যান্টিন চালু করতে হবে।

১১.শহীদ ওমর ফারুক ছাত্রাবাস সংস্কার করে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও উপযুক্ত বসবাসের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। ১২. কলেজ মন্দিরে প্রবেশের জন্য প্রধান সড়ক থেকে আলাদা প্রবেশপথ নির্মাণ করতে হবে। ১৩.শহীদ মিনার চতুর পাকা করে আনুষ্ঠানিক কার্যক্রমের উপযোগী করতে হবে। ১৪.কলেজ লাইব্রেরীর সামনে বর্ষা মৌঘুমে পানি জমে থাকা রোধে রাস্তার উচ্চেতা বৃদ্ধি করতে হবে। ১৫. কলেজের উত্তর-পূর্ব পার্শ্বের পরিত্যাক্ত স্থান সংস্কার ও উন্নয়ন করে শিক্ষার্থীদের জন্য ব্যবহার যোগ্য করতে হবে।

‎মাননীয় অধ্যক্ষ,আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, উপর্যুক্ত দাবি সমূহ বাস্তবায়িত হলে সরকারি সোহরাওয়াদী কলেজে একটি নিরাপদ, আধুনিক ও শিক্ষাবান্ধব পরিবেশ প্রতিষ্ঠিত হবে। তাই আপনার সদয় দৃষ্টি ও দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য পুনরায় বিনীত অনুরোধ করা হয়।

বিজ্ঞাপন

‎পড়ুন :http://সারাদেশ ‎পিরোজপুরে পুরাতন জামে মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন