আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পিরোজপুর-১ (পিরোজপুর সদর-নাজিরপুর-ইন্দুরকানী) আসনে নতুন করে আলোচনায় এসেছে জুলাই যোদ্ধা নির্ভীক কলম সৈনিক, হাফিজ আল আসাদ সাঈদ খান। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ জনগণ পর্যন্ত অনেকেই মনে করেছেন-তৃণমূলে জনপ্রিয়তা, রাজনৈতিক অভিজ্ঞতা ও ক্লিন ইমেজের কারণে তিনি হতে পারেন এই আসনের একজন যোগ্য ও শক্তিশালী প্রার্থী।
ফ্যাসিবাদের রক্তচক্ষুকে উপেক্ষা করা বিএনপি’র দুর্দিনের একমাত্র সাহসী কলম যোদ্ধা ও বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক “দৈনিক কালের কন্ঠের যুগ্ম সম্পাদক,ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও জিয়াউর রহমান ফাউন্ডেশন পরিচালক দেশ নায়ক তারেক রহমানের আস্থাভাজন ব্যক্তিত্ত্ব সাংবাদিক নেতা হাফিজ আল আসাদ সাঈদ খান
দলীয় নেতাকর্মীদের মতে ′′দুঃসময়ে যখন রাজপথ শূন্য, তখনও সাঈদ খান জনগণের পাশে ছিলেন। দলীয় কর্মকান্ড, মানবিক উদ্যোগ এবং সংঘর্ষপীড়িত এলাকায় তার সরব উপস্থিতি তাকে মানুষের কাছে আলাদা করে চিনিয়েছে।
স্থানীয়রা মনে করেন, সাংবাদিক নেতা সাঈদ খান একজন জনপ্রিয় নেতা হলেও, তিনি সবসময় একজন কর্মীর মতো কাজ করেছেন। তাঁর মতো একজন অভিজ্ঞ এবং পরিচ্ছন্ন ভাবমূর্তির রাজনৈতিক নেতা বর্তমান প্রেক্ষাপটে সময়ের দাবি। নিয়মিত সাংগঠনিক কর্মকান্ডে অংশগ্রহণ,নেতাকর্মীদের পাশে থেকে উৎসাহ দেওয়া এবং এলাকার সার্বিক উন্নয়নের বিষয়ে স্পষ্ট পরিকল্পনা তাঁকে পিরোজপুর-১ আসনের প্রার্থীদের মধ্যে অন্যতম করে তুলেছে। বিএনপি যদি জোটবদ্ধ নির্বাচনে আসে সে ক্ষেত্রে পাল্টে যেতে পারে পিরোজপুর-১ আসনের চালচিত্র। এদিকে এলাকাবাসীর মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে তাঁর প্রার্থিতা নিয়ে। বিএনপি প্রতিষ্ঠার পর থেকে পিরোজপুর-১ আসনের বিএনপি প্রার্থী কখনোই জয়ী হয়নি। এমতাবস্থায় অনেকে মনে করছেন, যোগ্য, জনপ্রিয় ও পরিশ্রমী নেতাকে পিরোজপুর-১ আসন বিজয়ী করা সম্ভব হবে।তাঁদের মতো একজন অভিজ্ঞ এবং পরিচ্ছন্ন ভাবমূর্তির রাজনৈতিক নেতা বর্তমান প্রেক্ষাপটে সময়ের দাবি।
সাঈদ খান বলেন, “আমি সবসময় বিশ্বাস করি গণতন্ত্র, ভোটাধিকার ও জনগনের সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় লড়াই থাকাটা একটি আদর্শিক দায়িত্ব। দেশের সংকটে স্বৈরাচারী শাসনের বিপক্ষে যুদ্ধ করেছিলাম। ফ্যাসিস্টের বিরুদ্ধে লেখার কারণে এবং জুলাই আন্দোলনে ভূমিকা রাখার দায়ে শেখ হাসিনার পুলিশ বাহিনী আমাকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করে। রিমান্ডের নামে করা হয় নির্যাতন। সাংবাদিকতার মাধ্যমে জাতির সেবা করে যাবো আজীবন।বর্তমান সময়ের বড় চ্যালেঞ্জ হলো একটি গ্রহণযোগ্য ও জনগণের সরকার প্রতিষ্ঠা। দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে আমরা মাঠে নামতে প্রস্তুত। যদি নির্বাচিত হই, তবে উন্নয়ন হবে বৈষম্যহীন, কৃষক, যুবসমাজ এবং অবহেলিত জনগনের উন্নয়নকে প্রধান্য দেব”।
পড়ুন: চাঁপাইনবাবগঞ্জ-২ আসন: বিএনপিতে প্রার্থীজট, জামায়াতের একক প্রার্থী
দেখুন: টানা চার দিনের মতো দূষিত বায়ুর শহরের শীর্ষে ঢাকা |
ইম/


