০২/০৩/২০২৬, ১৭:৩১ অপরাহ্ণ
33 C
Dhaka
০২/০৩/২০২৬, ১৭:৩১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পিরোজপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫।

বিজ্ঞাপন

সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসনের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা উদ্দীপন-এর জলবায়ু পরিবর্তন ও অভিযোজন প্রকল্প (CCA) এর উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়।

অনুষ্ঠানের সূচনায় এক বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক সাইফ-মিজান স্মৃতি সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা।

সভায় সভাপতিত্ব করেন পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। এ সময় উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, উদ্দীপন শিশু ও যুব ক্লাবের সদস্যবৃন্দ, এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, “এই দিবসের মূল উদ্দেশ্য হলো দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ হ্রাস করা, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সচেতন করা এবং সম্মিলিত উদ্যোগে স্থিতিশীল সমাজ গঠন করা।”

উদ্দীপন ক্লাবের সদস্য মারিয়া মিম বলেন, “উদ্দীপন সবসময় প্রান্তিক জনগোষ্ঠীর সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করে আসছে।
আজকের কর্মসূচিও সেই ধারাবাহিকতার অংশ। আমরা প্রতিশ্রুতিবদ্ধ— দুর্যোগের আগে, চলাকালীন এবং পরবর্তী সময়ে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে থেকে কাজ করার।”

সার্বিক ব্যবস্থাপনায় ছিল উদ্দীপন জলবায়ু পরিবর্তন ও অভিযোজন প্রকল্প (CCA)। অনুষ্ঠানটি এক উচ্ছ্বাসমুখর, সচেতনতামূলক পরিবেশে সম্পন্ন হয়।

পড়ুন: মেহেরপুরে ভোক্তা-অধিকার অধিদপ্তরের অভিযানে ব্যবসায়িকে ৩০ হাজার টাকা জরিমানা

দেখুন: পটুয়াখালীতে গণপূর্তের পরিত্যক্ত ২৬ ভবন অপরাধীদের আশ্রয় |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন