১৭/০২/২০২৬, ১:১৫ পূর্বাহ্ণ
20 C
Dhaka
১৭/০২/২০২৬, ১:১৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

পিরোজপুর-১ আসনে ধানের শীষের প্রার্থীর সঙ্গে বীর মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা

পিরোজপুর-১ সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থীর সঙ্গে বীর মুক্তিযোদ্ধাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির বাদল এবং সঞ্চালনা করেন মোহাম্মদ মির্জা জহিরুল হক। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধানের শীষের প্রার্থী অধ্যাপক আলমগীর হোসেন।

সভায় আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নুরু দিদা মো. খালেদ রবি, জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম খান, জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, অ্যাডভোকেট আবুল কালাম আকন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম বাতেনসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধারা।

মতবিনিময় সভায় মহান মুক্তিযুদ্ধের চেতনা, দেশের গণতান্ত্রিক ধারা, ভোটাধিকার নিশ্চিতকরণ এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

পড়ুন:কুষ্টিয়ায় বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণায় ইবি কর্মকর্তা

দেখুন: জুলাই গণঅভ্যুত্থান শহীদ ও আহত পরিবারদের সাথে মতবিনিময় সভা |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন