পিরোজপুর সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের বার্ষিক শিক্ষা সফরের সময় বাসে একদল শিক্ষার্থীদের সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও জয় বাংলা শ্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যপক ভাইরাল হয়েছে। গত ২৮ জানুয়ারি শিক্ষা সফরে শিক্ষার্থীরা নিজেরাই এই ভিডিও করেলেও তা শুক্রবার সকাল থেকে ফেইসবুকে ছড়িয়ে পরে। বিশেষ করে বিগত সময়ে ক্ষমতায় থাকা একটি রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ ভিডিওটি পোস্ট করে। মুহুর্তেই ভাইরাল হয়ে পরে ভিডিওটি। রাজনৈতিক সেই দলের নেতাকর্মীরা শিক্ষার্থীদের সাদুবাদ জানিয়ে নানা পোস্ট করে।
অপরদিকে এ ভিডিও নিয়ে ব্যাপক সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে জুলাই আন্দোলনের পক্ষের লোকজন।
জানা যায়, ২৮ জানুয়ারি ২০২৬ তারিখে সাতক্ষীরার মন্টু মিয়ার বাগান বাড়িতে শিক্ষা সফরে যায় পিরোজপুর সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা। যাওয়া সময় বাসে বসে একটি অংশ, শেখ হাসিন, জয় বাংলা’ স্লোগানের পাশাপাশি শেখ হাসিনার নাম উল্লেখ করে গানের সুরে উচ্ছ্বাস প্রকাশ করে। পাশাপাশি তারা নিজেরাই এ ভিডিও ধারন করতে দেখা গেছে ভিডিওতে। এরপর শুক্রবার সকাল থেকে এ ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।
এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষকে দায়ী করছে অভিভাবকরা। তাদের দাবি বিগত সময় ও বর্তমান সময়ে এ শিক্ষা প্রতিষ্ঠানটির দায়িত্বে থাকারা অতিরিক্ত রাজনৈতিক সংশ্লিষ্টতা দেখিয়েছে। যার ফলে নেতিবাচক প্রভাব পরেছে প্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্থায়। নানা সময় শিক্ষার্থীদের ব্যবহার করা হয়েছে রাজনৈতিক কর্মসূচিতে। দেশে রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের পরে এ অবস্থার পরিবর্তন হয়নি। দেখা গেছে আরো বেশি রাজনৈতিক সংশ্লিষ্টতা। কলেজ কর্তৃপক্ষ নিজেরা আয়োজন করেছে নানা কর্মসূচীর। এ সব কর্মসূচি রাজনৈতিক উদ্দেশ্যমুলক।
এ সব কারনে অভিভাবকদের মধ্যে রয়েছে হতাশা। তবে তাদের দাবি, আমদের পক্ষে এ বিষয় শক্ত অবস্থান নিয়ে অভিযোগ করার সুযোগ কই? তবে আমরা এটা চাই না। আমরা সন্তানদের লেখাপড়া করতে পাঠাই।
এ বিষয়ে পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
পড়ুন: নোয়াখালীর হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ১২
দেখুন: হিরো আলমকে মা*রধর: বিচারের আশা যুক্তরাষ্ট্রের, জাতিসংঘের উদ্বেগ |
ইম/


