২৮/০২/২০২৬, ১৫:২৪ অপরাহ্ণ
31.8 C
Dhaka
২৮/০২/২০২৬, ১৫:২৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পিরোজপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোপন তৎপরতায় দীর্ঘদিন গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা ছাত্র দল।

বিজ্ঞাপন

সোমবার (১৪ জুলাই) বিকাল সাড়ে পাঁচটায় পিরোজপুর জেলা স্টেডিয়াম থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে গোপালকৃষ্ণ টাউন ক্লাব মঞ্চে এসে শেষ হয়। সেখানে পিরোজপুর জেলা ছাত্র দলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহীন এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপি’র আহবায়ক অধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন এবং সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।

সংক্ষিপ্ত সমাবেশে পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাহউদ্দিন কুমার বলেন, এই দেশ নিয়ে ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠী। আমরা বিগত ১৭ বছর হামলা মামলা নির্যাতনের শিকার হয়ে তারেক রহমানের নেতৃত্বে আন্দোলনের মাধ্যমে বিগত ফ্যাসিস্ট সরকারের পতন নিশ্চিত করেছি। আগামীতেও তারেক রহমানের নেতৃত্বে সব ষড়যন্ত্র মোকাবিলা করবো। আমরা আমাদের পরিচয় গোপন করে ফ্যাসিবাদ শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে যাইনি। আমরা বিগত ১৭ বছরের রাজপথে ছিলাম এখনও আছি ভবিষ্যতে থাকবো। আমরা বিএনপি পরিবার এই চক্রান্ত নস্যাৎ করে দেবো।

পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, “৭১রে আমরা জিয়াউর রহমানের নেতৃত্বে সকল অপশক্তি কে রুখে দিয়েছি। সকল অদৃশ্য শক্তির বিরুদ্ধে আমরা এক হয়ে লড়বো। বাংলাকে কোনভাবেই পিন্ডির গোলাম হতে দেওয়া যাবে না।”

তিনি আরও বলেন, “ঢাকায় যিনি মারা গিয়েছেন তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন প্রোগ্রামে অংশ গ্রহণ করতেন। তার পার্টনারের সাথে ঝগড়া বেঁধে এ ঘটনা ঘটে। আমরা তার হত্যাকাণ্ডের বিচার চাই।”

এ সময় বক্তারা জামায়েত ইসলামীর সমালোচনা করে বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় এই দলটি এদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল। এদেশের মানুষকে হত্যা করেছিল, ধর্ষণ করেছিল, লুটতরাজ করেছিল। কিন্তু আজ পর্যন্ত এই দলটি এদেশের মানুষের কাছে ক্ষমা চায়নি। এছাড়া আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের সময় এই দলটি আত্মগোপনে থেকে টিকে ছিল। অথচ বিএনপি’র নেতাকর্মীরা মাঠে পরিচয় দিয়েই রাজনীতি করেছে। রাজনীতির মাঠে টিকতে না পেরে তারা পতিত আওয়ামী লীগের সাথে জোট বেঁধে বিএনপি এবং তারেক রহমানের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে। জামায়াত ও আওয়ামী লীগকে মাঠে প্রতিহত করার জন্য বিএনপি’র নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে বলেও জানান বক্তারা।

পড়ুন: সুনামগঞ্জে সাবেক রাষ্ট্রপতি এরশাদের ৬ষ্ঠ’ মৃত্যু -বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা

দেখুন: কেন থামছে না সড়ক দুর্ঘটনা?

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন