১৩/০২/২০২৬, ৭:৪৮ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১৩/০২/২০২৬, ৭:৪৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

পীরগঞ্জে পৌরসভার ড্রেন নির্মাণে অবৈধ দখলদারের বাঁধা

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভার উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে রাস্তার পাশ দিয়ে ড্রেন নির্মাণ কাজের বাস্তবায়ন শুরু করেছে পৌর কর্তৃপক্ষ। কিন্ত রাস্তার জায়গা দখল করে অবৈধ ভাবে বহুতল ভবন নির্মাণ করে রেখেছেন কামাল ডাক্তার নামে এক প্রভাবশালী ব্যক্তি।

ড্রেন নির্মাণের কাজের জন্য রাস্তার জায়গা ছেড়ে দিতে বলা হলেও তিনি জায়গা ছেড়ে না দিয়ে বিভিন্ন ভাবে বাঁধা সৃষ্টি করছেন।

বার বার বলার পরেও স্থাপনা সরিয়ে নিচ্ছেন না তিনি। এতে অসহায় হয়ে পড়েছে পৌর কর্তৃপক্ষ। ব্যাহত হচ্ছে জলাবদ্ধতা নিরনে ড্রেন নির্মাণ কাজ।

জানা গেছে, পৌর শহরের পূর্ব চৌরাস্তা হতে কলেজ বাজার আজাদ স্পোটিং ক্লাব পর্যন্ত ৪৫৭ মিটার ড্রেন নির্মাণের উদ্যোগ নিয়েছে পৌর কর্তৃপক্ষ। ড্রেন নির্মাণের নকশা ও জায়গাও নির্ধারণ করা হয়। নির্ধারিত জায়গায় কয়েকজন ব্যক্তির স্থাপন থাকায় তাদের স্থাপনা অপসারণের জন্য নির্দেশনা দেয় পৌর কর্তৃপক্ষ। ইতিমধ্যে ২০০ মিটার ড্রেন নির্মাণের কাজ সম্পন্নও হয়েছে। দু’এক জন স্থাপনা সরিয়ে নিলেও কামাল ডাক্তার নামে এক প্রভাবশালী ব্যক্তি তার স্থাপনা সরাচ্ছেন না।

ড্রেন নির্মাণের নির্ধারিত জায়গা থেকে তার স্থাপনা অপসারণ না করায় বাকি কাজ সম্পন্ন করাও যাচ্ছে না। তিনি স্থাপনা না সরিয়ে বিভিন্ন বাঁধা বিঘ্ন সৃষ্টি করছেন। এতে ড্রেন নির্মাণ কাজ প্রায় থমকে গেছে। স্থাপনা না সরিয়ে বিকল্পভাবে তার বহুতল ভবনের পাশ কাটিয়ে ড্রেন নির্মাণ করার পায়তারা করছেন তিনি। তার এ কাজে তাকে সহযোগীতা ও তার হয়ে বিভিন্ন মহলে তদবির করছেন উপজেলা বিএনপির এক নেতা। এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

সাদ্দাম হোসেন নামে এক পৌর বাসিন্দা বলেন, নকশা অনুযায়ী ড্রেন নির্মাণ কাজ হচ্ছে না। বিভিন্ন জায়গায় দখলদারদের স্থাপনা অপসারণ না করে সেসব স্থাপনার পাশ কাটিয়ে ড্রেন তৈরীর করার চেষ্টা করা হচ্ছে। নকশা অনুযায়ী ড্রেন নিমার্ণ করা না হলে পানি নিষ্কাশনে বাঁধা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আইনের উর্দ্ধে কেউ নয়। পৌরবাসির দাবী নিয়ম অনুযায়ী ড্রেন নির্মাণ করা হোক।

আব্দুল লতিফ নামে এক ব্যক্তি বলেন, স্থানীয় এক প্রভাবশালী বিএনপি নেতার ছত্র ছায়ায় কামাল ডাক্তার প্রভাব বিস্তার করছেন। সরকারি জায়গা থেকে নিজের স্থাপনা না সরিয়ে স্থাপনার পাশ কাটিয়ে ড্রেন নির্মাণ করার জন্য চেষ্টা করছেন তিনি। কিন্তু সবার বেলা একই হওয়া উচিত। কেউ যেন আলাদা সুবিধা না পায় সেজন্য প্রশাসনের হস্তক্ষেপ জরুরী হয়ে পড়েছে।

রফিকুল ইসলাম নামে আরেক বাসিন্দা বলেন, ড্রেন নির্মাণের জায়গায় অবৈধ স্থাপনা অপসারণ না করেই নির্মাণ কাজ শুরু করেছে পৌরকর্তৃপক্ষ। এতে নির্ধারিত জায়াগায় ড্রেন নিমার্ণ হচ্ছে না। ড্রেন নির্মাণের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদে পৌর কতৃপক্ষের স্বজনপ্রীতির পাশাপাশি উদাসীতাও রয়েছে। এখনো কেন উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে না এর রহস্য কি পৌরবাসী তা জানতে চায়।

এ বিষয়ে ডা: কামাল হোসেন মুঠোফোনে সব দোষ অস্বীকার করে বলেন, আমার যতটুকু ছেড়ে দেয়ার ছেড়ে দিয়েছি। আমি কোন বাঁধা দেয়নি। ইঞ্জিনিয়ার যতদুর দাগ দিয়েছে ততদুর ভেঙে দিলে আমার কোন অসুবিধা নেই। জাহিদুর এমপি এসেছিল বিষয়টি তিনি জানেন।

পীরগঞ্জ পৌরসভার উপসহকারি প্রকৌশলী নুর মো. শাহজাহান শাহ্ বলেন, পৌর শহরের জলাবদ্ধাত নিরসনে বর্ষা মৌসুম আসার আগেই ড্রেন নির্মাণ কাজ শেষ হওয়া কথা। কিন্তু ড্রেন নির্মাণের জায়গায় ডাক্তার কামাল নামে এক ব্যক্তির স্থাপন রয়েছে। তিনি কোন ভাবে স্থাপনা সরাতে চাচ্ছেন। স্থাপনা না সরিয়ে বিভিন্ন ভাবে বাঁধা বিঘ্ন সৃষ্টি করছেন। আমরা অসহায় হয়েছে পড়েছি। কাজ করতে অসুবিধা হচ্ছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান বলেন, আমি পৌরসভায় গিয়েছিলাম, ইঞ্জিনিয়ারকে নির্দেশনা দেওয়া হয়েছে ড্রেন নির্মাণের জায়াগা থেকে সব অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করার জন্য।

বিজ্ঞাপন

পড়ুন: ঠাকুরগাঁওয়ে কবরস্থান থেকে এক পরিবারের ৪ কঙ্কাল চুরি

দেখুন: ধ্বং*স প্রায় ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী দুটি রাজবাড়ী

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন