ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ইয়াকুব আলী নামে এক প্রবাসীকে মারধর করার অভিযোগ উঠেছে আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে।
আজ বৃহষ্পতিবার সকালে পীরগঞ্জ উপজেলার মোহাম্মদপুর গ্রামে এই ঘটনাটি ঘটেছে।
সৌদি আরব প্রবাসী ইয়াকুব আলী পীরগঞ্জ উপজেলার মোহাম্মদপুর গ্রামের সিরাজউদ্দিনের বড় ছেলে ও সৌদিআরব প্রবাসী এবং ছোট ভাই এরশাদ আলী মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
এ বিষয়ে আজ বৃহষ্পতিবার সন্ধ্যায় পীরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ইয়াকুব আলী।
অভিযোগ সূত্রে জানা গেছে, বড় ভাই ইয়াকুব প্রবাসে থাকা কালে তার কাছে চাকরি নিবে এমন কথা বলে ১৪ লক্ষ টাকা নেয় ছোট ভাই এরশাদ।
সেই ১৪লক্ষ টাকার বিনিময়ে দুই বিঘা জমি রেজিষ্ট্রি করে দেয়ার কথা থাকলেও বিভিন্ন অজুহাত দেখাচ্ছেন শিক্ষক এরশাদ আলী। আজ সকালে জমি রেজিষ্ট্রির কথা বলতে গেলে লাঠিসোটা নিয়ে বড় ভায়ের উপর হামলা করে গুরুতর আহত করে ছোট ভাই এরশাদ। বর্তমান বড় ভাই ইয়াকুব আলী আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
সেই সাথে অভিযোগ রয়েছে ইয়াকুব আলীর পরিবারের লোকজনদের তাদের বাড়িতে ঢুকতে দেয়া হচ্ছেনা। তাদের ঘরে তালা দিয়ে রেখেছেন অভিযুক্তরা।
তবে সব দোষ অস্বীকার করে ছোট ভাই শিক্ষক এরশাদ আলী মুঠোফোনে বলেন, আমি তাকে মারধর করিনি। সে আমার আব্বা ও আমাকে মারধর করেছে।
এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম মুঠোফোনে বলেন, অভিযোগ পায়নি অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

