১২/০২/২০২৬, ১৪:২০ অপরাহ্ণ
27 C
Dhaka
১২/০২/২০২৬, ১৪:২০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পীরগঞ্জে ২৫ মামলার আসামি মাদক সম্রাট আরমান গ্রেপ্তার

মাদকের ২৫ মামলার আসামি ও মাদক সম্রাট নামে খ্যাত আরমান আলীকে (৩৮) গ্রেপ্তার করেছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানা পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যায় পৌর শহরের কলেজ বাজার এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মাদক সম্রাট আরমান পৌর শহরের জগথা মহল্লার মৃত শেখ আহম্মদ আলীর ছেলে।

পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, আরমান আলী দীর্ঘদিন ধরে পীরগঞ্জ সহ-আশপাশের উপজেলায় মাদক ব্যবসা করে আসছে। পুলিশ তাকে একাধিকবার গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়। কিন্তু জামিনে বেরিয়ে এসে তিনি আবার মাদক ব্যবসা শুরু করেন। তার নিয়ন্ত্রণে এলাকায় একটি মাদকের শক্তিশালী সিন্ডিকেট গড়ে উঠেছে। ২৫টি মাদক মামলাসহ দেশীয় অস্ত্রের মামলাও রয়েছে তার বিরুদ্ধে। বেশ কয়েকটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা এবং একটি মামলায় দু’বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি তিনি।

গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যার আগে পুলিশ তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। বুধবার তাকে আদালতে তোলা হবে।

বিজ্ঞাপন

পড়ুন : পীরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১২ মন সরকারি বই বিক্রির অভিযোগ, ৯০ কেজি বই জব্দ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন