১২/০২/২০২৬, ১৬:১৫ অপরাহ্ণ
28 C
Dhaka
১২/০২/২০২৬, ১৬:১৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পীরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১২ মন সরকারি বই বিক্রির অভিযোগ, ৯০ কেজি বই জব্দ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মোহাম্মদ আলম নামে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রায় ১২ মন সরকারি বই বিক্রি করার অভিযোগ উঠেছে। তার মধ্যে ৯০ কেজি বিক্রিত বই জব্দ করেছে প্রশাসন।

বিজ্ঞাপন

গতকাল বুধবার সন্ধ্যায় পীরগঞ্জ উপজেলার সোনালী ব্যাংকের সামনে একটি ডিমের দোকানে বই বিক্রির সময় স্থানীয় লোকজন ও সাংবাদিকদের সন্দেহ হলে তাৎক্ষণিক ভাবে শিক্ষা অফিসে খবর দিলে তারা এই বই গুলো জব্দ করে।

এ বিষয়ে আজ বৃহষ্পতিবার সকালে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দায়ের করেছেন সেই বিদ্যালয়ের ৩ জন শিক্ষার্থীর অভিভাবক।

অভিযোগ সূত্রে ও বই ক্রেতা ভ্যানচালক (হকার) সন্তোষ কুমার রায়
জানান, বুধবার সকালে বিপিবি উচ্চ বিদ্যালয় থেকে প্রধান শিক্ষক মোহাম্মদ আলমের কাছ থেকে ৪শ ৭৪ কেজি পুরাতন সালের নতুন বই কেনেন তিনি। তার মধ্যে সেখান থেকে ৩ শ ৮৪ কেজি বই অন্যত্র বিক্রির করে বাকি ৯০কেজি বই বিক্রি করতে আসলে বই গুলো আটক করা হয়।

এ ব্যাপারে বিপিবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলম মুঠোফোনে বলেন, বই গুলো পুরাতন সালের তাই বিক্রি করা হয়েছে। বিক্রির সময় বিদ্যালয়ে আমি উপস্থিত ছিলাম না।

এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আরিফুল্লাহ বলেন, আমরা বই গুলো উদ্ধার করেছি। প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান জানান, এ ধরনের নতুন বই বিক্রির কোন নিয়ম নেই বিষয়টি অবশ্যই গুরুত্ব সহকারে দেখা হবে।

পড়ুন: বন্দরে আবাসিক এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা

দেখুন:গাজার পক্ষ নিয়ে ইসরাইলকে এবার সৌদির হু/ম/কি?

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন