19.9 C
Dhaka
০৪/০৩/২০২৬, ৪:২৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

পীরগঞ্জে কুখ্যাত মোটরসাইকেল চোর আব্দুর রাজ্জাক আটক

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে কুখ্যাত মোটরসাইকেল চোর আব্দুর রাজ্জাক মোটরসাইকেল চুরি করতে গিয়ে আটক হয়েছে। 

বিজ্ঞাপন

মঙ্গলবার ( ২৭ মে) উপজেলার পৌর শহরের মাস্টার মোড় নামক এলাকায় তাকে মোটরসাইকেল চুরির সময় স্থানীয়রা হাতে নাতে ধরে গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

রাজ্জাক পাশ্ববর্তী রানীশংকৈল উপজেলার পৌর এলাকার ভান্ডারা (খুনিয়াদীঘিসংলগ্ন) এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে ও রানীশংকৈল পৌরসভার সাবেক বহিষ্কৃত কাউন্সিলর।

জানা গেছে, ঘটনার দিন পৌর শহরের শ্রমিক নেতা সাহীন মাস্টার মোর এলাকায় মসজিদে নামাজ আদায় করতে গেলে সেই সুযোগে মোটরসাইকেলটি চুরি করার চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে গণ পিটুনি দিতে শুরু করে।

খবর পেয়ে পীরগঞ্জ থানা পুলিশ তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম  ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাকে বর্তমানে পীরগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।উল্লেখ্য যে, এর আগে অনেকবার মোটরসাইকেল চুরি করতে গিয়ে সে বিভিন্নভাবে ধরা পড়ে এবং কিছুদিন পর জেল থেকে বেরিয়ে আবার একই কাজ করে। এ ঘটনায় অতিষ্ঠ এলাকাবাসী কুখ্যাত রাজ্জাক চোরের সর্বোচ্চ শাস্তি ক্রসফায়ারের দাবি জানান।

পড়ুন: বাংলাদেশে জন্মগ্রহণ করে অসম্মানিত হয় নাই এমন একটা মানুষ দেখান’

দেখুন: ৫০ বছর ধরে ফুটবল বিশ্বকাপের ট্রফি বানায় যে পরিবার!

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন