১২/০২/২০২৬, ১৪:৩৮ অপরাহ্ণ
27 C
Dhaka
১২/০২/২০২৬, ১৪:৩৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান, মিলেছে নানা অনিয়ম

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (৫০ শয্যা) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় খাবার ও ওষুধ নিয়ে অনিয়ম ধরা পড়েছে।

বৃহষ্পতিবার (৩১ জুলাই) দুপুরে নিম্নমানের খাবার পরিবেশন এবং হাসপাতালে মজুত ওষুধ রোগীদের না দিয়ে বাইরের দোকান থেকে সংগ্রহে বাধ্য করার অভিযোগে এই অভিযান পরিচালিত হয়।

দুদকের সমন্বিত ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আজমির শরিফ মারজীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। ছদ্মবেশে অভিযান শুরু করে তারা হাসপাতালের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং ভর্তি রোগীদের সঙ্গে কথা বলেন।

অভিযান শেষে দুদক কর্মকর্তা মো. আজমির শরিফ মারজী সাংবাদিকদের জানান, হাসপাতালে এনফোর্সমেন্ট অভিযান চালানো হয়। এ সময় রান্নাঘর, গুদামঘর এবং বহির্বিভাগ ঘুরে দেখা হয়। রোগীদের দেয়া খাবার নিম্নমানের এবং ডায়েট চার্ট অনুযায়ী নয় বলে নিশ্চিত হওয়া গেছে।

এছাড়া হাসপাতালের গুদামে প্রয়োজনীয় ওষুধ মজুত থাকলেও রোগীদের তা না দিয়ে ডাক্তাররা বাইরের দোকান থেকে সংগ্রহ করতে বলছেন বলে অভিযোগের সত্যতা মিলেছে।

তিনি আরও জানান, কিছু রোগ নির্ণয়ের যন্ত্রপাতি দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে থাকায় রোগীদের বাইরের ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে বেশি খরচে পরীক্ষা করাতে হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত তদন্ত করে সংশ্লিষ্ট দফতরে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পত্র পাঠানো হবে।

অভিযানে দুদকের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : পীরগঞ্জ প্রেসক্লাবের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন