24.9 C
Dhaka
০৩/০৩/২০২৬, ২০:৫৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পীরগঞ্জ সীমান্ত দিয়ে ৬ জনকে বাংলাদেশে পুশ-ইন বিএসএফের

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্ত দিয়ে নারী, শিশুসহ ৬ জনকে বাংলাদেশে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার বিকেলে বিজিবির সহায়তায় থানা পুলিশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করে।

এর আগে শনিবার ভোর রাতে উপজেলার বৈরচুনা ইউনিয়নের বৈরচুনা সীমান্তের ৩৩৬/৬এস পিলার এলাকা দিয়ে তাদের জোর করে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকিয়ে দেয় বিএসএফ। এ সময় সীমান্তেই বিজিবি তাদের আটক করে।

আটকরা হলেন, নড়াইল জেলার কালিয়া উপজেলার কলাডাঙ্গা গ্রামের হবিবুর রহমানের ছেলে সজীব হোসেন (৩০), তার স্ত্রী খাদিজা খাতুন (৩০), তার ২ শিশু সন্তান ইয়ানুর ইসলাম (০৮), সাদিয়া খাতুন (০১)। নড়াইল জেলার কালিয়া উপজেলের সাতবাড়ীয় গ্রামের সিদ্দিক মোল্লা ছেলে ইকরাম মোল্লা (৩১), ও তার বোন কহিনুর বেগম (৩০)। তার দুই বছর পূর্বে কাজের সন্ধ্যানে স্বপরিবার ভারতের গিয়েছিল।

বৈরচুনা বিজিবি ক্যাম্পের কম্পানি কমান্ডার জামাল উদ্দীন জানান, ভারতে’র বসবাসরত বাংলাদেশি ২ টি পরিবারের নারী ও শিশুসহ ৬ জনকে রাতের আধারে উপজেলার বৈরচুনা সীমান্ত দিয়ে জোর করে বাংলাদেশে ঢুকিয়ে দেয় ভারতের পুরানগাঁও ক্যাম্পের বিএসএফ সদস্যরা।

এসময় বিজিবি সদস্যরা তাদের আটক করে। আটক ৬ জনের মধ্যে ২ জন শিশু ২ জন নারী ও ২ জন পুরুষ।

বিজ্ঞাপন

পড়ুন : পীরগঞ্জে নিখোঁজের ৮ দিন পর বস্তাবন্দি গৃহবধূর লাশ উদ্ধার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন