ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচনে বিধি মোতাবেক তফসীলের নোটিশ যথাযথভাবে প্রকাশ না করে গোপনে প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে।
এ বিষয়ে (২১ অক্টোবর) মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও জেলা গণঅধিকার পরিষদের জেলা সেক্রেটারি আব্দুস সোবহানের সহযোগিতায় পীরগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা বরাবর একটি যৌথ অভিযোগ করেন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের অভিভাকরা।
অভিযোগের পরিপ্রেক্ষিতে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান নির্বাচন স্থগিত করে পূর্বের তফসিল বাতিল করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচনের বিধি মোতাবেক তফসীলের নোটিশ যথাযথভাবে প্রকাশ না করে গোপনে দেওয়া হয়েছে। অধিকাংশ অভিভাবকদের নির্বাচনের তারিখ, মনোনয়ন জমাদানের সময় এবং ভোটার তালিকা প্রকাশের বিষয়টি জানানো হয়নি। বর্তমান এ স্কুলে কর্মবিরতি চলছে কোন অভিভাবক এখন স্কুলে যায় না। এই সুযোগকে কাজে লাগিয়ে প্রধান শিক্ষক গোপনে ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচনের পাঁয়তারা করতেছেন। যা প্রচালিত আইনের পরিপন্থি। প্রধান শিক্ষকসহ কয়েকজন কুচক্রী ব্যক্তি তাদের পকেট কমিটি গঠনের চেষ্টা করছেন বলে মনে করছেন অভিভাবকরা । এটি প্রাচীন ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটির জন্য হুমকি স্বরূপ।
অভিভাবকরা বিধি অনুযায়ী নির্বাচনের প্রক্রিয়াটি স্থগিত করে নতুনভাবে সুষ্ঠ নির্বাচনের লক্ষ্যে নতুন তফসীল ঘোষণা পূর্বক সু-ব্যবস্থা গ্রহণ করার দাবি করছে।
বিষয়টি নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজু সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহাজালাল সাজু বলেন, নতুন করে আবার তফসিল ঘোষণার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমরা সুষ্ঠ ভাবে নির্বাচনের জন্য যা যা করণীয় তাই করবো।
এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান বলেন, পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের বিষয়ে কিছু অভিভাবক অভিযোগ করেছেন। তার পরিপ্রেক্ষিতে পূর্বের সকল কার্যক্রম বাতিল করে নতুন ভাবে তফসিল ঘোষণা করে নির্বাচনটি গণতান্ত্রিকভাবে ভাবে করা হবে।
পড়ুন: একটি সাঁকো উদ্বোধনে স্বস্তির হাসি সাত গ্রামের মানুষের
দেখুন: যে শহরের বাসিন্দাদের সবার আছে ব্যক্তিগত বিমান
ইম/


