লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কিসামত দলগ্রামে পীরে কামেল শাহ্-সুফী হযরত খাজা আবুল শাহ্ চিশতী (কুচবিহার) এর পবিত্র মাজার শরীফে একের পর এক হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষুব্ধ হয়ে মানববন্ধনে নেমেছেন সর্বস্তরের সচেতন মহল ও ভক্ত আশেকানরা।
জানা গেছে, গত ২৯ মে ২০২৫ এবং ২৮ জুন ২০২৫ তারিখে দুষ্কৃতিকারীরা মাজার শরীফে অতর্কিত হামলা চালিয়ে ভাঙচুর করে। শুধু তাই নয়, বর্তমান গদিনিশিন পীরজাদা খাজা জাহাঙ্গীর শাহ্ চিশতী ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে এবং তাদের নিজ বাড়িতে প্রবেশ করতে বাধা সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেন ভক্তরা।
মঙ্গলবার (০১ জুলাই ) সকালে মাজারবাড়ী প্রাঙ্গণে এ মানববন্ধনে শত শত ভক্ত আশেকান ও এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেন। তারা দ্রুত দোষীদের গ্রেফতার, মাজারের নিরাপত্তা নিশ্চিত এবং গদিনিশিন পীরজাদা ও তার পরিবারের নিরাপত্তার দাবি জানান।
এসময় বক্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, পীর মাজারের পবিত্রতা রক্ষায় আইন-শৃঙ্খলা বাহিনীকে কঠোর ব্যবস্থা নিতে হবে, অন্যথায় বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ভক্ত আশেকান এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
পড়ুন: পঞ্চগড়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সিন্ডিকেটের ঘুষ বাণিজ্য
দেখুন: জরুরি ছাড়া বিমানবন্দর সড়ক ব্যবহার না করার অনুরোধ
ইম/


