২৫/০২/২০২৬, ১৪:০৬ অপরাহ্ণ
30.6 C
Dhaka
২৫/০২/২০২৬, ১৪:০৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পুঁজিবাজার টাস্কফোর্সের সুপারিশ শুরু: মার্জিন ঋণে কঠোর সিদ্ধান্ত

পুঁজিবাজারে মার্জিন ঋণ পেতে ন্যূনতম ১০ লাখ টাকা ইক্যুইটি এবং সেকেন্ডারি মার্কেটে ন্যূনতম ৬ মাসের অভিজ্ঞতা প্রয়োজন হবে। এছাড়া ‘এ’ ক্যাটাগরির স্টক, সর্বনিম্ন ত্রিপল বি রেটিংয়ের করপোরেট বন্ড এবং সরকারি সিকিউরিটিজে মার্জিন ঋণ প্রযোজ্য হবে। বাজারের উন্নয়ন ও বাজারের সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে গঠিত পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স কমিশনের নিকট মার্জিন ঋণ ইস্যুতে এমন খসড়া সুপারিশ করেছে।

বিজ্ঞাপন

সোমবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিকট সংস্কার টাস্কফোর্স সুপারিশসমূহ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে।

এতে বলা হয়, পুঁজিবাজারের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ দুইটি বিষয় তথা- সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (মিউচ্যুয়াল ফান্ড) বিধিমালা,

২০০১ এবং মার্জিন রুলস, ১৯৯৯ এর যুগোপযোগীকরণের বিষয়ে বাজার সংস্কার টাস্কফোর্স খসড়া সুপারিশ দিয়েছেন।

এসময় বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার মুঃ মোহসিন চৌধুরী, কমিশনার মো. আলী আকবর ও কমিশনার ফারজানা লালারুখ উপস্থিতি ছিলেন।

সুপারিশসমূহ হস্তান্তরের সময় টাস্কফোর্সের সদস্যবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) নির্বাহী ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হেলাল উদ্দিন, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারের (বিয়াক) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কে এ এম মাজেদুর রহমান, হুদা ভাসি চৌধুরী অ্যান্ড কোং-এর জ্যেষ্ঠ অংশীদার এ এফ এম নেসার উদ্দীন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক আল-আমিন উপস্থিত ছিলেন। এসময় বাজার সংস্কার টাস্কফোর্সের সুপারিশের মাধ্যমে দেশের বাজারের সংস্কারের প্রক্রিয়া অধিকতর গতিশীল রূপ পাবে বলে সকলে একমত হন।

পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স মোট ১৭টি কার্যপরিধি বা মূল দায়িত্ব নিয়ে কাজ করছে। কার্যপরিধির আলোকে আগামীতে বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় ও ইস্যুতে সংস্কার টাস্কফোর্সের আরো সুপারিশ আসবে। সুপারিশসমূহের কার্যকর বাস্তবায়নের মাধ্যমে দেশের বাজারের টেকসই উন্নয়ন ও সংস্কার নিশ্চিত হবে বলে এসময় আশাবাদ ব্যক্ত করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশের বাজারের সংস্কার ও উন্নয়নে বাজার সংস্কার টাস্কফোর্সের সুপারিশসমূহ বাস্তবায়নের জন্য অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। সর্বোপরি, পর্যালোচনা ও পরিকল্পনা সাপেক্ষে দেশের ও বিনিয়োগকারীদের স্বার্থে ও কল্যাণ বিবেচনায় রেখেই টাস্কফোর্সের সুপারিশের ভিত্তিতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী বিভিন্ন পরিকল্পনা ও কার্যক্রমের মাধ্যমে বাজারের সংস্কার সাধনে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর বাংলাদেশের বাজারের সার্বিক উন্নয়ন, বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি এবং পবাজারে আন্তর্জাতিক মানের সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে পাঁচ সদস্যের একটি বিশেষ বাজার সংস্কার টাস্কফোর্স গঠন করে বিএসইসি। পরবর্তীতে টাস্কফোর্সের পরামর্শে এবং তাদের কাজের সহযোগিতার জন্য বাজারের সঙ্গে সম্পৃক্ত ও অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে ‘বাজার সংস্কার ফোকাস গ্রুপ’ গঠন করা হয়। বিএসইসি কর্তৃক গঠিত ‘পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স’ ও ‘পুঁজিবাজার সংস্কার ফোকাস গ্রুপ’ পুঁজিবাজারের সুশাসন উন্নত করা, অভ্যন্তরীণ সুশাসন শক্তিশালী করা এবং আন্তর্জাতিক মানে তালিকাভুক্ত কোম্পানির স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাসহ সর্বোপরি দেশের পুঁজিবাজারের টেকসই সংস্কার ও উন্নয়নের জন্য কাজ করছে।

পড়ুন:সুদ হার কমায় বাড়ছে ঝোঁক

দেখুন: সালমান এফ রহমানকে দেয়া বিশেষ সুবিধা বাতিল | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন