22.9 C
Dhaka
০৭/০৩/২০২৬, ০:০১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

পুঁজিবাজারকে শক্তিশালী করতে গঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

পুঁজিবাজারকে শক্তিশালী করতে গঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) অধিকতর শক্তিশালীকরণ এবং পুঁজিবাজার উন্নয়নের লক্ষ্যে গঠিত কমিটির পরিচিতিমূলক এবং কার্যপরিধি অনুযায়ী পদ্ধতি প্রণয়নে আলোচনা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২০ মার্চ) পরিকল্পনা কমিশনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী। সভা শেষে বিএসইসির জনসংযোগ কর্মকর্তা ও সহকারী মুখপাত্র মো. মোহাইমিনুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন কমিটির সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. সাদেকুল ইসলাম, কমিটির সদস্য আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বীমা ও পুঁজিবাজার অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. সাঈদ কুতুব ও কমিটির সদস্য সচিব বিএসইসির কমিশনার ফারজানা লালারুখ।

এছাড়াও, বিশেষ আমন্ত্রণের ভিত্তিতে সভায় উপস্থিত ছিলেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক, বিএসইসির কমিশনার মু. মোহসিন চৌধুরী ও বিএসইসির কমিশনার মো. আলী আকবর।

এদিন বেলা ১১টায় কমিটির সভাপতি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে সভাটি শুরু হয়। অনুষ্ঠিত সভায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) শক্তিশালীকরণসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ও দিক নিয়ে আলোচনা হয়। কার্যপরিধি অনুযায়ী কমিটির কাজের পদ্ধতি প্রণয়ন এবং পরবর্তী করণীয় সংক্রান্ত বিষয়ে সভায় আলোচনা হয়।

উল্লেখ্য, গত সোমবার (১৭ মার্চ) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ একটি সার্কুলার জারি করে মোট ৫টি কার্যপরিধি উল্লেখপূর্বক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরীকে সভাপতি করে ৪ সদস্যের কমিটি গঠন করে। দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিকে অধিকতর শক্তিশালীকরণ এবং সর্বোপরি দেশের পুঁজিবাজার উন্নয়নের জন্য উক্ত কমিটি কাজ করছে।

এনএ/

দেখুন: সঙ্কট কাটাতে করের বোঝা থেকে মুক্তি চায় পুঁজিবাজার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন