34.4 C
Dhaka
০৬/০৩/২০২৬, ১৬:১০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পুঁজিবাজারের ৪ সমস্যা চিহ্নিত : দ্রুত সমাধান করবে সরকার

দীর্ঘদিন ধরে অস্থিরতায় রয়েছে দেশের শেয়ারবাজার। তলানিতে লেনদেন থাকায় সিকিউরিটিজ হাউজ, মার্চেন্ট ব্যাংকগুলো পড়েছে অস্তিত্ব সংকটে। বিনিয়োগকারীরাও দিনের পর দিন হচ্ছেন ক্ষতিগ্রস্ত। সৃষ্ট এ সমস্যা থেকে বের হতে বুধবার ১৬ এপ্রিল পুঁজিবাজার অংশীজনদের নিয়ে বৈঠকে বসেছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী।

বিজ্ঞাপন

বৈঠকে পুঁজিবাজারের নানা সমস্যা উঠে এসেছে। এর মধ্যে নেগেটিভ ইক্যুইটি, বিএসইসির জনবল সংকট, আইপিও না আসা ও বন্ড মার্কেটের উন্নয়ন না হওয়া।

নেগেটিভ ইক্যুইটির সমাধান কিভাবে করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে। দীর্ঘদিন ধরে পুঁজিবাজারে আইপিও আসছে না। কিভাবে ভালো কোম্পানি বাজারে আনা যায় সে সমাধান নিয়ে আলোচনা করেন ড.আনিসুজ্জামান।

বৈঠকে বন্ড মার্কেট উন্নয়ন না হওয়ার পেছনে কারণ হিসেবে উল্লেখ করা হয়, সঞ্চয়পত্রের রেট বেশি তাই করপোরেট বন্ড আগ্রহ না থাকাই স্বাভাবিক। এ কারণে ঘুরে দাঁড়াতে পারছে না দেশের বন্ড মার্কেট।

অনুষ্ঠিত বৈঠক সম্পর্কে বিএসইসির মুখপাত্র মো. আবুল কালাম নাগরিককে জানান, পুঁজিবাজারে চলমান সমস্যা নিয়ে অংশীজনদের নিয়ে আজকের সভা অনুষ্ঠিত হয়েছে। নেগেটিভ ইক্যুইটি থেকে শুরু করে বেশকিছু সমস্যা চিহ্নিত করা হয়েছে। এগুলোর প্রতিবেদন তৈরি করে গঠিত কমিটি সংশ্লিষ্ট দপ্তরে জমা দেবে বলে জানান আবুল কালাম।

উল্লেখ্য, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) শক্তিশালী করতে এবং পুঁজিবাজার উন্নয়নের লক্ষ্যে বাজার সংশ্লিষ্ট ১০ প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে সিকিউরিটিজ কমিশন ভবনের মাল্টিপারপাস হলে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী।

বৈঠকে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার মু. মোহসিন চৌধুরী, মো. আলী আকবর ও ফারজানা লালারুখ এবং পুঁজিবাজার উন্নয়ন কমিটির সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. সাদেকুল ইসলাম, কমিটির সদস্য আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বিমা ও পুঁজিবাজার অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. সাঈদ কুতুব উপস্থিত ছিলেন।

এ ছাড়াও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসির চেয়ারম্যান, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) পিএলসির চেয়ারম্যান, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত), সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেডের (সিসিবিএল) বাবস্থাপনা পরিচালক, ডিএসই ব্রোকার্স অ্যাসিয়োসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি, অ্যাসোসিয়েশন অব অ্যাসেট ম্যানেজম্যান্ট কোম্পানি আন্ড মিউচুয়াল ফান্ডের সহ-সভাপতি, দি ইনস্টিটিউট অব চাটার্ড অ্যাকাউন্ট্যাসি অব বাংলাদেশের (আইসিএবি) সভাপতি, অ্যাসোসিয়েশন অব ক্রেডিট রেটিং এজেন্সির সভাপতি ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের  (বিএপিএলসি) সভাপতি বৈঠকে উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

এর আগে গত ১৭ মার্চ অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এক সার্কুলারের মাধ্যমে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরীকে সভাপতি করে ৪ সদস্যের কমিটি গঠন করে। দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিকে অধিকতর শক্তিশালী করতে এবং সর্বোপরি দেশের পুঁজিবাজার উন্নয়নের জন্য এই কমিটি কাজ করছে।

পড়ুন : অস্বস্তি নিয়ে ৯ দিনের ছুটিতে পুঁজিবাজার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

2 COMMENTS

  1. শেয়ার মার্কেটে ইনভেস্ট করেছিলাম এখন বের হয়ে যেতে পারছিনা থাকতে পারছিনা 😭

  2. উল্লেখিত সমস্যাগুলোর একটি ও পুজিবাজারের কোন সমস্যা না। পুরাতন আইপিও ই সেকেন্ডারি মার্কেটে অচল। আইপিও না আসায় মার্কেট দুর্বল তা পাগলের প্রলাপ।
    বিনিয়োগকৃত কোম্পানি থেকে বিনিয়োগকারিগন কি পেল তাহাই বিবেচ্য বিষয়। প্রচুর কোম্পানি এখন Z গ্রুপে স্হানান্তরিত আছে। হাতে গুনা কয়েকটি কোম্পানি A গ্রুপে আছে।
    ৯৫% মিচ্যুয়েল ফান্ড দীর্ঘদিন যাবৎ তাদের NAV ও প্রাইস ফ্যাসভেলুর নীচে।
    এক কথায় বিএসইসি কর্তৃপক্ষ তাদের দক্ষতার বিনাদুমাত্র প্রমান রাখতে পারে নাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন